Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • আমার সফলতা
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    আত্মসমালোচনা

    আমার কিছু বন্ধু ,প্রতিবেশি ,সহকর্মী আমাকে বলে ,…
    দেখ ঐ লোকটা আজকে সফল,
    যার এক সময় কিছু ছিল না ,
    আজ সে কত সম্পদের মালিক!

    আমার কাছে সফলতার সংঙ্গাটা একটু ভিন্ন,

    দিনের শুরুতে মা বলে ,ওঠ ,
    নামাজ পরবি না,?
    আলসেমি ঘেরা ইচ্ছে সুর ,
    তারপর আড়মোড়া ভেঙে জেগে ওঠা,
    এটা আমার সফলতা।

    বাবা নেই ,
    দু সন্তানের অভিভাবক আজ,
    কি প্রশান্তি………..
    বলতে পারি ,সবাই খেয়েছে কি?

    কখনো এক গ্লাস পানি ,
    আর বুক ভরা নি:শ্বাস
    আলহামদুলিল্লাহ্ ভাল আছি।

    প্রতিবেদনে , প্রতিদিন, প্রতিবন্ধকতা,
    এটা আমার সফলতা।

    অনেক সম্পদ ,
    নমরুদ ফেরাউনের দাপট,
    আর ইচ্ছে খুশি আনলিমিটেড…,
    সব আছে সব পারির বিড়ম্বনা ,
    আমি চাই না।

    দিনশেষে স্বপ্ন …………..
    এক হাজার পরিবার রুটি রুজির উছিলা,
    এই আমি একমাত্র।

    কত দেখছির ফোঁরনকাটা
    আমি বদলাইনা।
    বলদা বদলায়না।

    কি করব আমার ভাল লাগে ,
    টলমল চোখে কিছু করতে পারা,
    একা পথ ,
    পথটা বহুদূরের ,তবুও হেঁটে যাওয়া,
    তারপর একদিন ক্লান্ত হয়ে চলে যাব।

    তবুও এটাই আমার সফলতা।

    ০৬/০৯/১৯

    7
    5 Comments
Skip to toolbar