Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan

    • 2 months, 4 weeks ago

    হাজার পৃষ্ঠার চিঠি

    প্রতিদিন তোমার ঠিকানায় এক পৃষ্ঠার চিঠিপ্রেরক আমি
    প্রতিদিন তার আশ্রয় ছিল জানি ছেঁড়াকাগজের ছিন্নস্তূপে?
    হাজার পৃষ্ঠার চিঠি লিখে ক্লান্ত হয়েছিলাম আমি অশেষ
    তোমার কৌতূহল জন্মেনি একবারও ডাস্টবিনের কোণে?

    হীরে যখন পেয়ে যায় কেউ সহজে—বুঝে না হীরের মূল্যটি কী
    হারিয়ে গেলে কী আফসোস—পাগলের মতো খুঁজেফিরে দিনরাত
    আমাকে ভালোবাসলে? না বাসলেও দুঃখ নেই আমার মোটেও
    কী বোকা আমি আমার সমাধির ওপর বানাতে গেলাম তাজমহল

    জীবন থেকে জীবনে অনেক কিছু জানার ও শেখার থাকে বাকি
    জানতে পারলে অনেকে অপরাধী—অনেকের গর্বে ফুলে ওঠে বুক
    তোমার চিঠি পড়ে আকাশ থেকে পড়েছি একবার নয়—বারবার
    ভাগ্যলিপি লিখা হয় একই কলমে—দুখী হলাম তোমার দুর্ভাগ্যে—

    দুঃখিত, আমার ফেরা হবে না আর—আমি নেই আর সেই জীবনের
    সেই জীবন আর ফিরে আসে না যদিওবা থাকি অপেক্ষায় জীবনভর
    তবু জেনো—তোমার চাহাতে লক্ষ বছর ধরে কাঁদবে আমার সমাধি—
    কালোসিন্দুকে বন্দি পড়ে—হোকবা হাজার পৃষ্ঠার চিঠির আফসোসে
    —আযাহা সুলতান

    2
    4 Comments
    • নীরব ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি—যখন উত্তর আসে, তখন প্রেরক আর আগের জায়গায় থাকে না।

    • এই কবিতা পড়ে মনে হলো, ভালোবাসা কখনো কখনো এক নিঃশব্দ সমাধি হয়ে থাকে, যার ভেতর জমা থাকে হাজার পৃষ্ঠার অব্যক্ত কথা, আর এক ছেঁড়াকাগজের নিঃসঙ্গতা! ভালোবাসা নেবেন কবি!

Friends

Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Profile Photo
Md. Mazharul Islam
@md-mazharulislam
Profile Photo
মো:নুর আলম
@nur-mpngmail-com
Skip to toolbar