Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    5 years, 2 months ago

    বিশ্বাস

    নিঃশ্বাস ছাড়া এই দেহটা যেমন
    বিশ্বাস ছাড়া এই জীবন তেমন
    বিশ্বাস হৃদয়ে বেঁধে দেয় গিট
    ঠিক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ।

    বিশ্বাস এনে দেয় অবিরাম মুক্তি
    জীবনের বিনিময়ে জীবনের চুক্তি
    বিশ্বাস ভেঙে গেলে সবকিছু শেষ
    বৃথা প্রেম ভালোবাসা স্নেহ উপদেশ।

    বিশ্বাসে খোদা মিলে বুকের মাঝে
    শক্তি সাহস দেয় সব ভালো কাজে
    বিশ্বাস ভেঙ্গে গেলে ভেঙে যায় মন
    ভালো লাগে না আর কোনো আয়োজন।

    9
    6 Comments
Skip to toolbar