-
নিশ্বাসে বৈষম্য
বান্টি দেব
—————————————
শালিকের ঝাঁকে নেই কোনো সুখ
নেই কোনো বৈষম্যের গান:
অধিকার আর ক্ষমতার লড়াইয়ে
ক্লান্ত হয়ে গেছে শালিকের দল।
কারো-বা ডানা ভেঙে গেছে,
কেউ-বা লুটিয়ে পড়েছে
মৃত্যুর দুয়ারে।
কেন আজ এত লড়াই,
কেনই-বা বৈষম্যের এত যুদ্ধ?
জোনাকির পালকে
কে যেন আগুন লাগিয়েছে,
আগুনের জ্বালা জোনাকির সহে না
সহে না এত আলো, এত অন্ধকার।
আগুনে পোড়া গন্ধে
চড়ুই পাখিরা বলে উঠল,
এই বৈষম্যের লড়াইয়ে
শেষ হয়ে যাবে সকলের অস্তিত্ব।
শকুনেরা উড়ছে,
শালিকের মৃতদেহ কিংবা-
জোনাকির পোড়া দেহ
কোন দিকে যাবে
শকুনের জোড়া চোখ?
যেদিকেই যাক,
ছিঁড়ে যাবে শালিকের পালক
নিভে যাবে জোনাকির সব আলো।
মৃত শালিকের নেই কোনো প্রতিবাদ,
অবশেষে উড়ে এলো কালো কাক
শকুনের প্রতি তার জিজ্ঞাসা:
বলো,
তুমি কাকে নিয়ে যাবে
এই নিরীহ মৃত শালিককে
না-কি জোনাকিকে?
আজ নেই কোনো কর্ণধার;
কে নিয়ে পোড়াবে
মৃত শালিকের দেহ,
আর কেই-বা পোড়া জোনাকিকে
নিয়ে দেবে কবর?
পড়ে রইলো বর্ণহীন
সকলের মৃতদেহ,
আর নিশ্বাসে নিশ্বাসে বৈষম্য,
শুধু বৈষম্য।12 Comments-
-
Banti Deb, আপনার এই লেখাটিতে শালিক এবং জোনাকিদের মাধ্যমে যে বিষাদময় পরিস্থিতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই হৃদয়ে গভীর দাগ কাটে। আপনি যদি পরবর্তী সময়ে শকুনের এই প্রতীকের পাশাপাশি আরও কোনো নতুন আশার আলোর কথা যোগ করার কথা ভাবেন, তবে বিষয়টি পাঠকদের জন্য আরও পূর্ণাঙ্গ মনে হতে পারে। আপনার এই আবেগময় প্রকাশভঙ্গি চমৎকার, তাই কলম থামাবেন না এবং নিয়মিত লিখে যান।
-
-
-
-
আপনার লেখাটিতে ‘নিশ্বাসে নিশ্বাসে বৈষম্য, শুধু বৈষম্য’ লাইনটা পড়ে সত্যিই খুব খারাপ লাগলো, খুব সুন্দর ও গভীর একটা বিষয় নিয়ে লিখেছেন আপনি।
-
Friends
আজমাইন ইনকিয়াত
@inqiyad
himel ishaq
@himelishaq
হাসান তারিক
@bohemian
ashraf ali
@ashrafali1
নাঈম ভুঁইয়া
@naimbhuiyan
Rabbi
@rabbi1
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Drako Shajib
@drako
Neel tripura
@neel



শালিক, জোনাকি, শকুন, কাক—প্রকৃতির রূপকে সমাজের বৈষম্য আর ক্ষমতার লড়াইয়ের এই চিত্রায়ণ অসাধারণ।