-
জীবন্ত যজ্ঞ
বান্টি দেব
…………..
আমাকে মুক্তি দে মা তুই
এই শ্মশানপুরীর তাণ্ডবলীলা থেকে
মানুষের দেহ দিয়ে যজ্ঞ সাজানো,
জ্বলন্ত চিতা চারদিকে দাউদাউ করে
এ কোন জাতি মা?
হিংসার অনলে ছারখার করে?
বাতাসে উড়ে বেড়ায় আগুনের শিখা,
জ্বলন্ত দেহের গন্ধ আর হাড় ফোটানো শব্দে
নাচে দেখো মা-
তারা আরো রক্ত ঢেলে চিতার আগুন বাড়িয়ে তোলে।
মৃত্যু খেলায় নিত্য তারা গলায় মুক্তমালা পরে।
মা দেখো,
এই তো পড়ে আছে পোড়া হাড়, অস্থি
আর রক্তে রাঙানো তলোয়ার।
তারা আপনাকে ভুলে বেঁধে ফেলে শত্রুর শেকলে
অভিশপ্ত খেলায় মেতে, তারা ধ্বংস করে শুধু ধ্বংস।
বিবেক বুদ্ধি কোথায় ওদের,
শুধু মৃত্যু খেলায় ব্যস্ত তারা রক্ত চালে গলায়,
দেখো মা-
মা, আমি আর থাকব না,
আমায় মুক্ত করে দে।10 Comments
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla



বান্টি দেব, ‘হিংসার অনলে ছারখার করে’—এই লাইনটির মাধ্যমে ফুটে ওঠা যন্ত্রণার গভীরতা সত্যি হৃদয় স্পর্শ করে গেছে। আপনার এই শক্তিশালী শব্দচয়ন মানুষের অস্থির সময়কে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, আপনি এমনভাবেই লিখতে থাকুন।