-
ফিরে এসেছি স্বাধীনতায়
বান্টি দেব
……………………….
আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
দেখিনি দুনয়নে,
অসহায় মায়ের দুচোখের জল
মুছে দিতে পারিনি।
মুক্তির পতাকা হাতে নিয়ে
জয় বাংলা বলিনি,
রাজপথে মিছিলে স্বাধীনতার
স্লোগান ধরিনি,
আমার জন্ম যে মা
তখনো হয়নি।
আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
দেখিনি দুনয়নে,
মায়ের মুখের হাসিগুলো
নূতন ফুলে সাজাইনি।
অস্ত্র হাতে নিয়ে শত্রুহীন
কলঙ্কমুক্ত করতে পারিনি,
উদীয়মান সূর্যের মতো
নূতন দিগন্তপ্রসারী স্বাধীন রেখা
আঁকতে পারিনি।
আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
দেখিনি দুনয়নে,
রক্তকাঞ্চন মুণ্ডুমালা
গলায় ধারণ করিনি।
মুক্তির দূত হয়ে সুরে সুরে
স্বাধীনতার গান গাইতে পারিনি,
ভাইয়ের রক্তে মাখা শার্টখানি
হৃদয় স্মৃতিতে ক্ষুব্ধ তেজে
অঙ্গে ধারণ করতে পারিনি।
আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
দেখিনি দুনয়নে
মাগো,
ফুটন্ত ফুলের মতো
শিশুর প্রাণ বাঁচাতে পারিনি।
আমি বিদ্রোহী সন্তান হতে পারিনি,
দেখাতে পারিনি বীরত্ব-
তবু যে মা
স্বাধীনতার গান গেয়ে ফিরি মুক্তিরূপে,
শক্ত হাতে মুক্তির পতাকা
উড়িয়ে চলি নূতন আকাশে।8 Comments-
-
আপনার লেখায় ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং বর্তমান প্রজন্মের আবেগ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। মাঝখানের অনুচ্ছেদগুলোতে আরও কিছু নতুন উপমা যোগ করলে এই অনুভূতিগুলো পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটত বলে আমার মনে হয়। আপনি এভাবেই মনের মাধুরী মিশিয়ে লিখে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি আমাদের মুগ্ধ করে রাখে।
-
না দেখেও মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করে স্বাধীনতার পতাকায় ফিরে আসার আকুলতা গভীরভাবে স্পর্শ করে…🖤
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla



মুক্তির পতাকা উড়িয়ে চলি নতুন আকাশে