-
কখনো কখনো মন একদম বিক্ষিপ্ত হয়ে পরে। শরীর বিক্ষোভ করে বসে। দুই দিকে দুটো জিনিস তাল মিলাতে গিয়ে আমরা পারিনা।এই শরীর মনের বিক্ষোভ ভিতরে চিনচিনে ব্যাথা সবটা আবার সবার উপরে গিয়ে পরে না। আমাদের কাছের মানুষগুলোর সামনে প্রকাশ পায় রাগ রুপে। বিরক্তি রুপে। জানেন মানুষ অদ্ভুত এক প্রানী তার অভিমানবোধ প্রখর। আমরা একজনের উপরও অভিমান করে আরও কজনকে শাস্তি দেই। না না সেটা যে সব সময় খারাপ আচরণে বা ব্যাবহারে হয় তা নয়। আমাদের কাছের মানুষগুলো শাস্তি পায় খানিক অন্যরুপে তারা আমাদের যেই রুপে ভালোবাসে যেই রুপে আকড়ে ধরে আমরা সেই রুপ থেকে সম্পূর্ণ ঘুরে যাই। একজনের উপরে রাগ ক্ষোভ অভিমান অন্য প্রিয় মানুষ নামক যায়গায় ঢালতে থাকি। ধরুন উদাহরণ দেই
ধরুন কোনো বিশেষ একজন আপনার বড় চুল পছন্দ করতো।
আপনার পরিবার বা বন্ধুটিও বলতো বাহ তোর চুল বড্ড সুন্দর!
আমাদের যদি কখনো ওই প্রথম মানুষটি ছেড়ে যায় তখন আমরা হুট করে সিধান্ত নেই চুলগুলো রাখার প্রয়োজন নেই। কারণ যে ছেড়ে গেছে সে ভালোবাসতো চুলগুলো অতএব চুলগুলো বিদেয় নেয়। আমাদের পুরোনো অসুখ, পুরোনো অভ্যাস, কথায় কথায় গান গাওয়া,কবিতারা,লেখালেখি সব বিদেয় নেয় একজন ভালোবাসলোনা বলে আর বাকিরা?
যারা আমাদের গান শুনে থমকাতো। আমাদের লেখা পড়ে বলতো ইসস কি সুন্দর ! আমাদের চুলগুলোতে কি কি করলে আরো ভালো হয় সেসব নিয়ে পরামর্শ দিতো।তারা হারিয়ে যায় আস্তে আস্তে
আমরা তাদের হারাতে দেই আস্তে আস্তে নিজের লেখার হাত,প্রিয় কলম সব থামিয়ে বসে থাকি।আর জোর করে চাই সব কোলাহল বন্ধ হোক। সব মানুষ দরজা বন্ধ দেখে ফিরে যাক।ঝড় হলেও যাক যাক যাক যাক!আর তারপর যখন আমরা বুঝি মনের বিক্ষোভ থেমেছে বাইরে গিয়ে দেখি সত্যিই কোলাহল বন্ধ টেলিফোনে আর কল নেই। হাজার চেষ্টা করেও কলম দিয়ে লেখা বের হচ্ছে না এক লাইন মাথায় কিছু এলেও না শুধু সাদা কাগজের দিকে তাকিয়ে থাকে।লেখা নেই, দোয়াত কালি কিচ্ছু নেই। আছে একাকিত্ব সেই একাকিত্ব যা একটি মানুষকে ভেবে পাওয়া হয়েছিলো। তখন আফসোস থাকে মানুষগুলো আর থাকে না।
মানুষগুলো আর থাকে না।
1 Comment
Friends
তারিকুল ইসলাম রনি
@tirony1987gmail-com
Marisha Mithila
@marishamithila
আরাফাত অভি
@arafatavi
mueheb samnun
@muehebsamnun
মো: নাজমুল আখতার
@faith
Mahmudul Hasan
@mahmudulhasan1
Halima Wahidi
@halimawahidi
shilpokola
@shilpokola
Siddike Akbar
@siddikeakbar


শূন্যতায় ঘেরা এক আত্মোপলব্ধি….🤍