Profile Photo

Busrana-AlmeOffline

  • Busrana-Alme
  • Profile picture of Busrana-Alme

    Busrana-Alme

    3 years, 10 months ago

    #কল্পনাবিলাসী
    হয়তো তুমি দেখতে বেড়িয়েছো পাহাড়, খুঁজে ফিরেছো বন্ধুর দুর্গম কত পথ। আর এদিকে সমতলেই খাপছাড়া রাস্তা আমার পথ আটকায় বারবার।।।।

    যখন সমুদ্রের ঢেউ তোমার পা ছুঁয়ে ফিরে গেছে, তখন আমায় ছুঁতে আসে হেমন্তের ধূলিঝড়।। ফিরে সেও গিয়েছে, কিন্তু আমায় পায়ে ধুলো মাখিয়ে-সবার অগোচরে।।

    শুনলাম অমায়িক আয়োজনে বসন্তের পূর্বাভাস ওই বনে, যেখানে তাবু গেড়েছো। তবে আমার বসন্তও তো মুখোশধারী, কালবৈশাখির মুখোশ পরে আসে প্রত্যেকবার।।

    তুমিও দেখছো ভেবে যেই তারা টার দিকে আমি অপলক চেয়ে থাকি, তার খবরই পাওনি তুমি।।

    তোমার ডায়েরি তে অপরাধ লিখার জন্য বাড়তি কোনো পাতা নেই বোধহয়, কিন্তু আমার ডায়েরি “অপরাধবোধ” উপন্যাসে ভরা।।

    তুমি যেচে গিয়ে ঝঞ্জাটের মায়া বৃত্তে আটকে যাও, খানিকটা জোড় করেই যেন! আর ঝঞ্জাটের শেকলে পা বাঁধা আমি নির্বিকার আত্ম- চিৎকারে খুঁজি নির্ঝঞ্ঝাট তোমাকে!!

    তুমি আর আমি একদমই আলাদা মানুষ। দুই প্রাণের দূরত্ব হাজার কোটি আলোকবর্ষ সমান। তাই হয়তো এখনো খোঁজ মেলেনি তোমার!!

    হয়তো মহাবিশ্বের কোনো এক প্রান্তে ব্যস্ত তুমি কল্পনা করার সময় পাওনা। উল্টোদিকে কল্পনাবিলাসী আমার কল্পনায় একটা “তুমি”র সৃষ্টি হয়ে গেছে!!

    -বুসরানা আলমী
    ০৪-১১-২০২২

    5
    3 Comments

Friends

Profile Photo
Muhammad Jabed
@jabed92
Profile Photo
HM Morshedul Islam
@hmmorshedulislam
Profile Photo
Navamoni Khatun
@dr-moni
Profile Photo
Khandokar-Mariatul-Islam
@khandokar-mariatul-islam
Profile Photo
sumayaTabassumMou
@sumayatabassummou
Profile Photo
Faruk-Hasan
@faruk-hasan
Profile Photo
Mir Qudrot Addin
@qudrotaddin
Profile Photo
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
Profile Photo
Sayeeda-Aktar
@sayeeda-aktar
Skip to toolbar