Profile Photo

চাঁদ সদাগরOffline

  • chand_sodagor
  • Profile picture of চাঁদ সদাগর

    চাঁদ সদাগর

    • 5 years, 4 months ago

    “কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে,
    প্রচেতঃ! …”

    (সাগরের উপরে ব্রিজ। ব্রিজ = মালা)

    মেট্রো-রেল অথবা র‍্যাপিড ট্র্যানজিটের জন্যে ঢাকা শহরে নির্মানাধীন আধা আধা ব্রিজগুলা দেখলে মেঘনাদবধ কাব্যের এই লাইন মনে পড়ে।

    এই করোনা-গ্রস্ত নীরব শহরে তাও সেই সুঠাম কবিকে স্মরণ করার একটা উসিলা পাওয়া গেল। এটাই বা কম কি। উনি একা হাতে বাংলা কাব্যের জন্য যা করছেন – সেগুলি সম্পূর্ণ নাকি এখনও আলোচকেরা লিখে শেষ করে উঠেন নাই। এরকম অনেকে বলেন।

    সৈয়দ মুজতবা আলীর ১১ খণ্ড রচনাবলি সেইদিন একসাথে সামনে পেয়ে প্রথমেই একাদশ খণ্ডের প্রথম পাতাটা খুলে এই লাইনগুলি পাওয়া যায় :

    ” … পঞ্চাশ বছর পূর্বে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বাঙলা ক্লাস নেবার সময় কেউ যদি ‘বলাকা’র কোনও অপেক্ষাকৃত বিরল শব্দের অর্থ বলতে না পারত তিনি তখন হরহামেশা শাসাতেন, ‘দাঁড়া! তোদের তা হলে “মেঘনাদ” পড়াব, তখন বুঝবি কঠিন শব্দ কাকে বলে! … ”

    মুজতবা আলীর লেখার শিরোনাম: “মধুহীন করিনি তো মোরা মনঃ কোকনদে”।

    বুঝা গেল, মুজতবা আলী নিজেও ট্রাই নিছিলেন মধুর মতো লিখতে, অন্তত একটা শিরোনামে, হা: হা:। লেখাটা অবশ্য ছিল কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়েই।

    ***

    “…অভিমানে মহামানী বীরকুলর্ষভ
    রাবণ, কহিলা বলী সিন্ধু পানে চাহি;—
    “কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে,
    প্রচেতঃ! হা ধিক্, ওহে জলদলপতি!
    এই কি সাজে তোমারে, অলঙ্ঘ্য, অজেয়
    তুমি? হায়, এই কি হে তোমার ভূষণ,
    রত্নাকর? কোন্ গুণে, কহ, দেব, শুনি,
    কোন গুণে দাশরথি কিনেছে তোমারে? …”

    25
    17 Comments
Skip to toolbar