Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • মায়ের মায়া
    ফরিদুল ইসলাম

    মনটা আমার পরে থাকে
    আমার মায়ের কবরে,
    হাসি মুখটা দেখতে মায়ের
    আজ বড়ই ইচ্ছা করে।

    কবর পানে চাইয়া থাকি,
    যদি দেখতে পাই,
    দুনিয়াতে মায়ের মত
    আমার আরতো কেহ নাই।

    কবরটারে ছুঁইয়া দেখি
    মাগো তুমি কই,
    মা বিনে হায় দুনিয়াতে
    কেমনে আমি রই।

    তোমার জন্য কত স্বপ্ন
    ছিল আমার মনে,
    মাগো আমার চোখের পানি
    আজ দেখে না কোন জনে।

    প্রভুর কাছে দোয়া মাঙ্গি
    ওগো আল্লাহ দয়াময়,
    আমার মায়ের তরেতে যেন
    বেহেস্ত নসিব হয়।

    2
    2 Comments
    • মা বিনে সত্যি আমরা অসহায়।

    • ফরিদুল ইসলাম, মায়ের প্রতি আপনার এই গভীর ভালোবাসা এবং প্রতিটি লাইনের সহজ প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কবরের পাশে দাঁড়িয়ে প্রিয় মানুষকে হারানোর এমন করুণ আর আকুতিভরা অনুভব পাঠককে বেশ আবেগপ্রবণ করে তোলে। আপনি যদি চাইলে মাঝে মাঝে কিছু নতুন শব্দ বা উপমার ব্যবহার করতে পারেন, তবে আপনার লেখাগুলো ভবিষ্যতে আরও অনেক বেশি আবেদনময়ী হয়ে উঠবে।

Skip to toolbar