Profile Photo

দালান জাহানOffline

  • DalanJahan
  • Profile picture of দালান জাহান

    দালান জাহান

    • 3 years, 5 months ago

    মায়াগন্ধী
    দালান জাহান

    বাড়ির পাশে বর্ষা চলছে
    কী ভীষণ ব্যাকুলতায়
    শোক উৎসব নিয়ে জড়ো হয়েছে
    তুমিহীন তিন দুপুরের নয়ন নদী।
    আনন্দের বুদ্বুদ থেকে কখানি
    দুঃখের কঙ্কাল হামাগুড়ি দিয়ে
    উঠে আসছে হাতে হাড়ে। ঘরে-বাহিরে।

    অসামান্য তীক্ষ্ণ আলোর আগ্রাসন
    টুকরো টুকরো বেদনার সৌন্দর্যে
    তোমার সমান উঁচু সুখে
    মায়হাহীন চিনাবাদাম চিকচিক করছে।

    এতো সব হ্যালোজেন কথার বাতি
    ডোরাকাটা আমেজের পূণ্য নিয়ে
    যখন ঘুরছে মায়াগন্ধী পৃথিবীর
    কাবরাবালাম চাকা
    তখন ট্রাংকে মাথা ঢুকিয়ে শাড়ি খুঁজছি
    কিন্তু কোথাও তোমার গন্ধ পাচ্ছি না।

    দালান জাহান
    ১৩.০৪.২৩

    3
    1 Comment
Skip to toolbar