Profile Photo

দালান জাহানOffline

  • DalanJahan
  • Profile picture of দালান জাহান

    দালান জাহান

    • 3 years, 3 months ago

    ম্যাজিকল্যান্ড
    দালান জাহান

    জবাবহীন প্রশ্নোত্তরে তিনি দিয়ে থাকেন নদী ও মাছ জীবনের সম্প্রনিনাদ।

    এই সুখগুলো নাকমুখ বন্ধ করে
    তিন দমের বাড়ি যায়
    আবার লাফাতে লাফাতে বিক্রি হতে হাজির হয় মুখহীন দাঁতহীন জলটেবিলে।

    এই সব শুদ্ধশূণ্য গল্পতৃষ্ণার
    অলংকৃত ফটোগুলো
    জিহ্বা থেকে যাচ্ছে দূরের কসাইখানায়
    অনলাইনে
    ‌সম্পাদকে
    কাগজে এবং মস্তিষ্কে।

    মস্তিষ্ক উর্বরশীল চিন্তাস্পিন
    আশ্চর্য এক ম্যাজিকল্যান্ড।

    দালান জাহান
    ০৭.০৮.২৩

Skip to toolbar