Profile Photo

দালান জাহানOffline

  • DalanJahan
  • Profile picture of দালান জাহান

    দালান জাহান

    • 2 years, 8 months ago

    ব্রেকাপলিপি
    দালান জাহান

    যদি কখনও মনে পড়ে
    তোমার নাকের উপর লম্বা চুল
    তুমি চুল গোছাতে গোছাতে বাড়ি নিও
    আমার শাহাদাত হাসি।

    যদি কখনও মনে পড়ে
    কোন এক কালোসন্ধ্যা ব্রেকাপলিপি
    বিচ্ছেদের চেয়ে উঁচু বাবরিওয়ালা
    লাল ঠোঁটের আপেল আগুনে
    কবর দিও। কবর দিও।

    যদি কখনও মনে পড়ে
    তোমার চুমোর চেয়ে লাল
    আমার চোখের কাজল হাসি
    জন্মদাগে বেড়ে ওঠা শৈশবস্তনে
    আমার হয়ে চুমো দিও। চুমো দিও।

    দালান জাহান
    ০৫.১২.২৩

    2
    1 Comment
Skip to toolbar