-
…. দূর আকাশের তারা….
-দিপ আব্রাহাম রোজারিও
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _এক এক করে মরছে মানুষ
পড়ছে চিরবিদায়ের মালা,
একদিন এইভাবে আমারও আসবে
সেই লগ্ন,সেই পালা।সেইদিন আকাশ একই থাকবে
নদীতে থাকবে ঢেউ,
আমি চলে গেলে আমার কথা
ভাববে কি কখনো কেউ???সবাই থাকবে….. ভাই,বোন
আমার পিতা-মাতা
আমি হবো এই জীবন-বৃক্ষের
একখানি ঝরে পড়া পাতা।পৃথিবীর কাছে আমি তুচ্ছ
নই একটুও দামি,
সবার অগোচরে নীরবে-নিশিতে
হারাবো আমাকে আমি।তবু, কারো চোখ হবে অশ্রুসজল
বইবে জলধারা,
সবাইকে কাঁদিয়ে আমি হেসে হব,
দূর আকাশের তারা।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ __ _ _ _ _ _(এমন অনেক রাত কেটেছে আমার, নিজের মৃত্যুর কথা ভেবে অনেক কেদেছি…..মরে গেলে কি হবে?…..মৃত্যুর পর কি ঘটবে?……ব্যাথা পাব কি না?…..জীবনে কত কিছু করছি, লেখাপড়া, কাজ-চাকরি, কত্ত কিছু,………. কিন্তু মরলে কি করবো??? …..
আজ থেকে বেশ অনেক বছর আগে, অল্প বয়সেই আমার ভেতর এই চিন্তা-চেতনাগুলো ঘুরপাক খেতো…..আর সেই চিন্তা-চেতনা থেকেই লিখেছিলাম এই কবিতাটি……….বয়স??? ১৭ বছর বয়স ছিল, যখন লিখেছিলাম কবিতাটি……)3 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোখলেসুর রহমান
@mokhles
মোঃ বায়েজীদ
@bayejid
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shohag arnob
@shohagarnobgmail-com
sanjida akter jim
@sanjidajim
Nipun Chandra
@nipunch
Rejwana Khan
@rejwana-khan



অল্প বয়সেই বেশ বড় বয়সের ভাবনা করেছিলেন। ভয়, হতাশা নয় জীবন মধুময়। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন লেখক।