-
খিদে।। দ্বীপ সরকার
যে বছর আমার ক্ষুধা বেড়ে গিয়েছিলো
সে বছরেই তিনটা গরু কিনেছিলাম
গরু যখন চাড়ির ভেতর নাক চুবিয়ে
অনেকক্ষণ ঘেঁটেঘুঁটে তুলে আনে বেঁচে থাকার মানচিত্র
আমি চেয়ে চেয়ে,নিজের ক্ষুধা নিবৃত করিতারপর যখন জাবর কাটতে কাটতে
মুখের লালায় ভেসে তোলে সুখের সংসার
আমি চেয়ে চেয়ে সুখ নিয়ে ভাবিএভাবে,সে বছর থেকে খিদেকে বুঝতে শুরু করি
সুখের সংসারে মিশে থাকে খুনসুটি
আমার তা নেই
সুখের সংসারে মিশে থাকে জাবর কাটার কৌশল
আমার তা নেই
পৃথিবীতে যে দিন থেকে খিদে ফুরিয়ে যাবে
মানুষের পেট মিছেই ভরে থাকবে
সেদিন আমারও খিদে লাগবে না
সে দিনের অপেক্ষায় চেয়ে আছি1 Comment
দ্বীপ সরকার
কবি ও সম্পাদক
Friends
Nazia Hasan Chy
@naziahasanchy
মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার
@mojammelzahid
শেখ নাসির উদ্দীন
@shekhnasiruddin
মুনতাছির আহমেদ
@moontasirahmed
রাসেল
@rasel01
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

খিদে ফুরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা মানুষটার কথা ভাবতে গিয়ে মনটা ভারী হয়ে গেলো।