Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • আমার কোনো দুঃখ নেই
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    আজ মেনে নিলাম,আমার কোনো দুঃখ নেই
    দুঃখ আমার,জন্ম জন্মান্তরের সাথী
    আমার কোনো দুঃখ নেই
    দুঃখ আমার,আঁধার ঘরের বাতি।
    ক্ষুদ্র এ জীবনে,আঘাত পেতে পেতে
    দুঃখকে আমি,বরণ করে নিয়েছি,
    দুঃখ আমার বন্ধু,দুঃখ আমার অনুপ্রেরণা
    আজ আমি,দুঃখের ইস্তফা দিয়েছি!
    দুঃখ যদি এক জীবনে না আসতো
    আমি কেমন করে,মানুষ চিনতাম?
    দুঃখ যদি আমায় ভালো না বাসতো
    তাহলে আমি,কেমন করে
    সেই দুঃখের পাহাড় কিনতাম?
    এখন দুঃখ আমার হাসি,দুঃখ আমার সুখ
    দুঃখ নিয়ে কোনো আক্ষেপ নেই,
    আজ আমি,দুঃখের সাগরে উপভোগ্য
    স্বাচ্ছন্দ্যে,হাসি খুশি ডুব দেই।
    দুঃখ আমাকে,নতুন করে চিনতে শিখিয়েছে
    দুঃখের চৌকাঠ পেরুলেই অবহেলা,
    দুঃখ থাকলে,সহজে সবকিছু নির্ণয় করা যায়
    ধীরে,ধীরে,কাটিয়ে দেওয়া যায় বেলা।
    দুঃখ আমাকে,নতুন করে বাঁচতে শিখিয়েছে
    এখন আমাকে আমি চিনতে সক্ষম,
    দুঃখ ছাড়া এই জীবনের,চালিকা শক্তির মর্ম
    পুরোপুরি ভাবে অক্ষম।

    আজ মেনে নিলাম,আমার কোনো দুঃখ নেই।

    2
    8 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, দুঃখকে দেখার এই দৃষ্টিভঙ্গিটা বেশ ইউনিক। সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস সত্যিই দারুণ একটা পজিটিভ ভাইব দেয়। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও সময় করে একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে সবার সাথে একটা সুন্দর আড্ডা জমে উঠবে।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, কষ্টের আড়ালে থাকা এক গভীর প্রশান্তি ও জীবনবোধের এমন সুন্দর রূপায়ণ সত্যিই মুগ্ধ করে। দুঃখকে আপন করে নেওয়ার যে সাহস আপনি দেখিয়েছেন, তা নিজের লেখনীকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে বিশ্বাস রাখি।

    • দুঃখকে জয় করার চেয়ে তাকে বুঝে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হয়তো জীবনের বড় শিক্ষা।

    • হ্যাঁ দুঃখকে বরন করে নেওয়ার মাঝেই বুঝি দুঃখকে বিদায় জানানো দুঃখ নিয়ে চমৎকার লিখেছেন কবি।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar