Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    একলা
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    একলা আমার এক পৃথিবী একা।
    পৃথক তাহার গল্প-গাঁথা, পৃথক ছবির আঁকা।
    একলা আমার কল্পনা আর একলা মনের স্মৃতি,
    একলা দিবস, একলা নিশিথ একলা লাভ আর ক্ষতি।

    একলা আমার এক পৃথিবী সুখ।
    পৃথক তাহার স্বাদ-অনুভব, পৃথক অভিমুখ।
    একলা আমার সুখের সাগর, নাই ভাঁটা একচুল,
    একলা ধরায় কারোর সহিত সুখ করিনা তুল।

    একলা আমার এক পৃথিবী ব্যথা।
    পৃথক তাহার অতুল বেদন, পৃথক মর্ম-গাঁথা।
    একলা পায়ের নিত্য পদে দু’খের সীমা নাই,
    দু’খ জড়ানো ঘোর নয়নে সুখ নাহি পায় ঠাঁই।

    একলা আমার একলা আমি একা,
    দুঃখে-সুখে একার সাথেই একলা করি দেখা।
    একলা সবার এক পৃথিবী পৃথক সবার থেকে,
    পৃথক থেকেই স্বজন হয়ে চলছি এঁকেবেঁকে।

    9
    12 Comments
Skip to toolbar