Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    অস্তিত্ব
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    ক্ষুদ্র ধরণী, অগণিত বায়ু,
    কিসে তব এত ভয়!
    ছুঁড়ে ফেলে দাও ভ্রান্তি সকল,
    আলস্য করো জয়।

    মানব দেখেছে চন্দ্র-সূর্য,
    জ্বলেছে তাদের ন্যায়।
    চন্দ্র দেখেনি মানব কতটা-
    সীমাহীন, দুর্জয়।

    মানব রেখেছে আপন চরণ
    চন্দ্রলোকের পর।
    চন্দ্র এখনো রয়েছে আদিম,
    আছিল যেমনতর।

    মৃত্যু তোমারে বারেবারে বলে,
    “আমি বড় নির্দয়।”
    স্বেচ্ছায় তারে বুকে বিঁধে নিয়ে
    মৃত্যুরে করো জয়।

    স্বজাতির লগে মানবের এত-
    কিসের অহংকার!
    অহং’ কেবলই বৈরি’র সাথে,
    মানাবো তাহারে হার।

    মানব যাহারা আসিয়াছে আগে
    গাঁড়িয়াছে নিজ ধ্বজ,
    সেই ধ্বজা লয়ে কাটাবে জীবন-
    এত তুমি নির্লজ!

    যাহা ছিল আগে, শুধু ভোগ করে,
    মানিও না অপমান।
    পৃথিবীর পরে রাখো নিজ চিন’,
    রাখো কিছু অবদান।

    মহান-জনের পতাকার পাশে
    নিজের পতাকাখান,
    পুঁতে রাখো, সারা বিশ্ব দেখুক,
    হয়ে থাকো অম্লান।

    13
    10 Comments
Skip to toolbar