Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 3 years, 12 months ago

    স্মৃতি
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    এক আকাশে রইল জমা অনেক স্মৃতি,
    সেই আকাশের নাই কো আদি, নাই কো ইতি।
    স্মৃতির মেঘে স্মৃতির আকাশ অনেক ভারি।
    হালকা হতে সেই আকাশে হয়না বারি।

    সুখের-দু’খের স্মৃতির মেঘের আন্দোলনে,
    আবেগ জ্বলে বাজের মত শরীর-মনে।
    সেই আগুনে যায়না বাঁচা, হয়না মরণ,
    পোড়ায় না শব, শুধুই পোড়ে অন্তঃকরণ।

    স্মৃতির আকাশ হৃদয়-তলের সর্বব্যাপী
    ক্ষুদ্র-বৃহৎ সকল ‘পরেই রইছে লেপি।
    যা কিছু হয় সমুখ কি’বা অন্তরালে,
    বাষ্পাকারে জড়ায় স্মৃতির মেঘের জালে।

    এক আকাশে অনেক স্মৃতির অনেক ধ্বনি,
    কান্না-হাসি, বিদায় এবং আগমনী।
    অনেক দিনের সুখের-দু’খের অনেক কথা,
    অনেক রাতের নিদ-জাগরণ, অনেক ব্যাথা।

    একই আকাশ একেক জনে একেক ধরণ
    কারোর যখন চৈত্র-দাহ, কারোর শ্রাবণ।
    এক আকাশে যখন কারো জোৎস্না-ধারা,
    জোৎস্না বিনে কেউবা তখন দৃষ্টিহারা।

    14
    17 Comments
Skip to toolbar