-
একমুঠো চাওয়া
যদি দুচোখ ভরা স্বপ্ন চাই দিবে কী..?
নাকি ফিরিয়ে দিবে..?
যদি একগোছা গোলাপ চাই দিবে কী..?
নাকি ব্যস্ততায় ভুলে যাবে..?!
যদি বৃষ্টি ভেজা কদম চাই দিবে কী..?
নাকি হাসিতে উড়িয়ে দিবে
আমার খামখেয়ালী মনের
একমুঠো চাওয়াযদি রাস্তার সরু রেলিংয়ে
অবোধের মতো হেঁটে চলি
বাড়িয়ে দিবে কী তোমার
ভয়ে জড়ানো হাতটা..?
নাকি ছেড়ে যাবে আমার
অর্থহীন পাগলামীটাযদি ভীড়ের মাঝে ছেড়ে দিই হাতটা
খুঁজবে কী পাগলের মতো
হারানোর ভয়ে জমবে কী ঘর্ম
প্রশস্ত ঐ কপোলে ফোঁটা ফোঁটা
নাকি পালিয়ে যাবে ছেড়ে
ভীড়ের মাঝে করে বড্ড একাযদি তোমার ভীষণ ব্যস্ত সময়ের
চাই কিছুটা দিবে কী..?
নাকি তুমি রয়ে যাবে রোবটের
মতো ব্যস্ততার পাহাড়েযদি কোনো এক বিকেলে
সব লজ্জার মাথা খেয়ে
চাই একবুক ভালোবাসা দিবে কী
নাকি ফিরিয়ে দিবে..?
বলে বর্ণনাহীন গল্পকথা
আমি কি পারব বাঁচিতে
নিয়ে তোমার অবহেলাযদি একমুঠো মাটি চাই দিবে কী..?
যখন থাকব না শূন্যের আবরণে
নাকি আমার চলে যাওয়ার খবর
পৌঁছাবে না তোমার ব্যস্ততার শহর
তবে কী সত্যি পূর্ণ হবে না
আমার বিধ্বস্ত মনের একমুঠো চাওয়াEmotionless Rima
5 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


স্বাগতম!