-
#তুই_একটা_ইডিয়েট
পার্ট ১
সোনার গাঁ ঘুরতে বেড়িয়েছি, একাই বেরিয়েছি। আজ মনটা খারাপ ছিল। তাই বেরিয়ে পড়লাম মন ভাল করার জন্য। যা দিনকাল পড়ছে, তাতে মেয়েদের একা বেরিয়ে পড়া ঠিক নয়। তবুও এসেছি।নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসে বাদাম খাইতেছি। আর মেসেনজারে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি ।কানে ইয়ারফোনে গজল শুনছিলাম ।বেশ কিছু ক্ষণ পরে কান্নার আওয়াজ পেলাম ।এয়ারফোন খুলে ফেললাম ভাল করে শোনার জন্য ।স্পষ্ট শুনতে পেলাম,কাছেই কেউ একজন কাঁদছে।
এরপর যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না সিয়াম খোলা আকাশের নিচে বসে কাঁদছে ।কারণ আন্দাজ করলাম gf ধোঁকা দিয়েছে।কিন্তু আমার সমস্যা হলো কারো কান্না সহ্য হয় না, আর ওর কান্না একদম সহ্য করতে পারব না। আমি ছুটে গিয়ে চোখের পানি মুছে সান্তনা দিতে ই, ও পাগলের মত করে হাসতে শুরু করেছে ।আমার খুব খারাপ লেগেছে ।কিছু না বলে ওর হাসি দেখছি ।তখন এদিক ওদিক থেকে ঋসি,সৈকত,নীলা,রোজা সবাই এসে হো হো করে হাসতে লাগল। কিছু বুঝতে না পেয়ে মনটা আর ও খারাপ হয়ে গেল ।উঠে দাড়ালাম। সচরাচর আমি বেশি কথা বলি না, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম ওদের হাসি থামার অপেক্ষায়।
কিছু ক্ষণ পর হাসি থামিয়ে সিয়াম আমাকে সবটা বুঝিয়ে বললো।ওরা নাটকের শুটিং করছিল। সেখানে কান্নার অভিনয় করছিল। আর আমি তা সত্য ভেবে নিয়েছি। এবার আমার ও হাসি পেল।প্রায় এক সপ্তাহ পর, কলেজ এ ঢুকতেই সামনে এসে রাস্তা আগলে দাঁড়াল সিয়াম ।
— কিছু বলবে ?
— হ্যাঁ,তোর সাথে কিছু কথা আছে ।
— ওহ, বলো।
— দাঁড়িয়ে দাঁড়িয়ে বলব না।চল, হাটতে হাটতে বলছি।
— আচ্ছা চলো।
— (গলা ঝেরে নিয়ে) তো কেমন আছিস?
— আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তুমি?
— আমি ও। কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছি। তাই তোর কাছে আসা।
— কি নিয়ে সমস্যা?
— হুমমম….সমস্যা টা তোকে নিয়ে ।
[সিয়াম খুব একটা ভাল ছেলে না । সবাই ভয় পায় । আমিও পায়, কিন্তু অনেক ভালোবাসি ।তবে এটা আমি ছাড়া কেউ জানে না। সমস্যা আমাকে নিয়ে শুনেই ভয়ে আমার BP বাড়তে শুরু করল]ভয়ে ভয়ে বললাম, আমি আবার কি করলাম ?
— শোন, আমরা এক নাটকের শুটিং করছিলাম সেদিন। আর তুই ঢুকে পড়লি । ওটাও শ্যূট করে ফেলেছে। আর কাহিনী অনুযায়ী তোর পার্ট টা হিরোইন এর পার্টের সাথে মিলতেছে। তাই তোকেই প্রবলেম টা সলভ করতে হবে।
— না, এসব আমি পারবো না। আর জানোই তো আমি কেমন ধরনের….
— আরে, হ্যাঁ জানি তুই কেমন ধরনের মেয়ে। আমাকে বোঝাতে আসিস না। এই এক সপ্তাহ ধরে এইটা নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু তোর জন্যে হয়েছে। এক সপ্তাহ মাটি হয়ে গেল। এখন আর কোনো কথা হবে না। তোকে কখন, কোথায় আর কি কি কাজ করতে হবে জানিয়ে দেব।
— কিন্তু বাড়িতে মানবে না। আর আমি তো অ্যাকটিং পারিনা।
— বাড়িতে আমি কথা বলে নিব। আর জানি তুই কিছু পারিস না। ইডিয়েট একটা, ওসব আমি ম্যানেজ করে নেব। তুই শুধু আমি যা বলব তাই করবি।
— আচ্ছা ঠিক আছে। সব শুনব কিন্তু একটা রিকুয়েস্ট, আমার পর্দার লঙ্ঘন হয় এমন কিছু করতে বলো না। তাহলে আমি মানতে পারব না।
— কি বললি,,,? আরেকবার বল,,,?
— পর্দার লঙ্ঘন হয় এমন কিছু করতে বলো না। তাহলে আমি মানতে পারব না।
— আমার কথা না শোনার সাহস আছে…? আমাকে তো চিনিস কেমন ? কি করতে পারি ভুলে গেছিস নাকি ?
— না, ভুলিনি। সব মনে আছে। কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করিনা। এইটা মনে রেখো।[ এই প্রথম আমি চোখে চোখ রেখে এমন শক্ত হয়ে কথা বললাম আর অভদ্রের মতো অনুমতি না নিয়ে চলে যাচ্ছি। এখন পিছনে তাকাতে ভয় করছে। দ্রুত পায়ে হেঁটে চলে এলাম ক্লাসরুমে। ]কিন্তু ক্লাসরুমে গিয়ে অবাক। ক্লাস শুরু হয়ে গেছে। সিনিয়র রিমন ভাই ক্লাস নিচ্ছেন। আর ও অবাক হয়ে গেলাম যে সবাই এতো আগে ক্লাসে এসেছে অথচ এরা ক্লাস ই করে না কখনও। — মে আই কামিং, ভাইয়া? [আমি ভুল করে ভাইয়া বলে ফেলি স্যার বলতে হতো। সবার সামনে অপমান করবে ভেবে আমি ভয়ে সংকুচিত হয়ে গেছি।]
— এসো।
— ওকে।[ আমি অবাক হয়ে গেলাম কিছু বললো না দেখে। বসার জন্য গ্যালারির দিকে পা বাড়াতেই।]
—[ হংকার ছেড়ে] ওদিকে কোথায় যাচ্ছ ? এদিকে এস। এখানে সামনে এসে কান ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস করবে। আর ক্লাশ শেষে রুমের যত নোংরা আছে পরিষ্কার করবে। এইটা ভাইয়া বলার শাস্তি। তোমাকে বুঝতে হবে বাসাতে তোমার ভাইয়া হলেও কলেজ আলাদা। এখানে আমি তোমার টিচার।।
ক্লাস প্রায় শেষের দিকে। এমন সময় সিয়াম এসে বলল , মে আই কামিং স্যার?
— কামিং অ্যান্ড , ফলো হার।[ কোনদিকে না তাকিয়ে নিজের কাজ করতে করতে।]
— কি ? আমাকে চিনতে পেরেছেন স্যার ?
— আমার কাউকে চেনার প্রয়োজন নেই। সময় কম। ডু ফাস্ট।
বেচারা অজ্ঞত্যা আমার পাশে কান ধরে দাঁড়িয়ে রইল। স্যার এখনো তাকিয়ে দেখেনি। ২ মিনিট পর ক্লাস শেষ করে আমাদের দিকে তাকালেন। অবাক হয়ে সিয়ামকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছ? তুমি তো এই ক্লাসের নও।
— সেটাই তো তখন বলতে যাচ্ছিলাম কিন্তু আপনি তো আমার কোন কথা না শুনেই ওকে ফলো করতে বললেন তাই আমি ও ।
— ওহ,, নো। আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমার খেয়াল করা উচিত ছিল। অ্যাকচুয়ালি ক্লাসের সময় প্রায় শেষের,,,,
— ইটস্ ওকে স্যার। নিশ্চয়ই আপনার বোনকেও ভুলে….
— নো, নো। প্রথমত এখানে আমি ওর টিচার আর দ্বিতীয়ত ও দেরি করে এসেছে। এইযে, তুমি যাও নোংরা পরিস্কার করো।
— নাহ স্যার , ওকে ক্ষমা করে দিন এবারের মতো । কি বলো সবাই।
সবাই একসাথে বললো হ্যাঁ স্যার।
— ওকে ঠিক আছে। মাফ করে দিলাম তোমাদের কথায়।
ওকে বায় স্টুডেন্ট । সি ইউ অ্যাগেইন।
আমি শেষের দিকে কিছুই বুঝতে পারলাম না। কিছু বুঝে ওঠার আগেই কাট কাট বলে উঠলো একজন । সবাই খুব খুশি, আমাকে, রিমন ভাই আর সিয়ামকে অভিনন্দন জানাচ্ছে সবাই। এখন বুঝলাম এইটা শুটিং এর একটা পার্ট ছিল আর আমি বলির পাঁঠা হয়ে গেছি তাতে।
সিয়াম কাছে এসে বললো, কংগ্ৰ্যাস। আমি চুপ করে আছি দেখে বিরক্ত হয়ে বলল তুই একটা ইডিয়েট।…… #continued
Emotionless Rima
5 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


চমৎকার