Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 11 months ago

    বৃষ্টি

    ঝরছে বারি, ঝরতে দাও
    ইচ্ছেগুলো ঘাসের বুকে মেলে দাও
    বৃষ্টি ফোঁটার স্পর্শে পূর্ণতা পাক
    ঝরছে বারিধারা, ঝরতে থাক
    ঝরুক সে প্রতিটি তপ্ত প্রাণের
    সতেজতা ফিরিয়ে আজ
    নদী-বন্দর, খালে-বিলে
    গ্রামে-শহর, স্বদেশে-প্রবাস
    ধরিত্রী আজ ইচ্ছে পূরণের
    প্রার্থায় মেতে থাক
    ঝরছে বারি ঝরতে থাক
    অভাগীর অশ্রু মিলিয়ে যাক
    তোমার বারিস্রোতে
    চেপে রাখা অশ্রু যতো
    তোমার বারিধারায় নাও ভাসিয়ে
    বহুদূর ফিরতে নাহি পারে যেনো
    অস্ফুট চিৎকার আছে যতো
    মেঘের গর্জনে যাও হারিয়ে
    বহুদূর কেউ নাহি শোনে যেনো
    মনের অন্ধকার যতো
    বিদ্যুতের চমকানিতে দাও মিলিয়ে
    মহাশূন্যে কেউ নাহি দেখিতে পায় যেনো

    ঝরছে বারি ,ঝরতে থাক
    ঝরুক সে সবুজের বুকে
    ঝরুক সে ফুলের সুবাসে
    ঝরুক সে পাখির পালকে
    ঝরুক সে ঐ ধুলোমাখা
    পথ-শিশুর সর্ব অঙ্গে
    ঝরুক সে ঐ রোদেপোড়া
    চাষার তপ্ত দেহে
    ফুটুক হাসি ফসলের ক্ষেতে
    ঝরছে বারি ঝরতে থাক
    চাতকের অপেক্ষা আজ
    ফুরিয়ে যাক
    ঝরছে বারি, ঝরতে থাক
    ঝরুক সে সমগ্র বাংলার
    মাঠে ঘাটে পথে আর
    পুরোনো সেই বট গাছের
    আশ্রয়ে থাকা রাখালের
    তোমার স্পর্শে মিশে যাক
    ঝরছে বারি ঝরতে থাক
    ঝরছে বারি ঝরছে থাক

    দুপুরের রৌদ্রে ফাটা
    মটির বুকে, ঝরতে থাক
    তোমার ছোয়ায় কোমলতা
    ফিরে পাক, অঝোরে ঝরতে থাক
    ঐ যে চাষার মেয়ে, বৃষ্টিতে নেয়ে
    শিশুরাও সাথ দিয়েছে তার
    নাচছে সবাই তা-ধীন আর
    বলছে, ঝরছে বারি ঝরতে থাক
    ও-কি কদম গাছে কে?
    মালীনির ছেলে কদম পাড়ছে
    ওদের কাড়াকাড়িতেই আর
    নেই কদম একটাও গাছে
    দেখ দুষ্টুরা আজ
    দস্যিপনায় লুট করেছে
    সোনা রাঙা কদম ঝরছে
    দুষ্টু খোকা-খুকির গায়
    আয় বৃষ্টি আয় আজি দস্যিপনায়,
    বাঁধা দেওয়ার কেহ নাই
    গিন্নিরা সব কাঁথা মেলে
    দুঃখ-সুখের গল্প বোনে
    পানের বাটা রেখে পাশে
    দিদিমারা রূপকথা বলে
    ছোট্ট খুকু শুনছে
    কত কৌতূহলে
    ঝরছে বারি ঝরতে থাক
    ঝরুক সে ইস্কুল শেষে
    দৌড়ে চলা ছেলে মেয়ের ‘পরে
    দুষ্টুমি করুক জমে থাকা জলে
    লাফিয়ে কাঁদা ছিটিয়ে
    বইগুলো জড়িয়ে বুকে
    ছুটছে তারা ছুটতে থাক
    ঝিরঝিরে হাওয়ায় মিশে
    বালিকার মুখে ঝরতে থাক
    আর ঐ-যে দুরন্ত বালকের পায়
    ফুটবলটা ছুটছে ভীষণ ছুটতে থাক
    ওদের গোল-চিৎকারে
    আকাশটা আজ ফেটে যাক
    ঝরছে বারি ঝরতে থাক

    সাদা মেঘে আকাশ গেল ছেয়ে
    সূর্য তখন লুকোচুরি খেলে
    রংধনু দেখা দিল স্পষ্ট হয়ে
    সাগরের পানি তুলছে আকাশে
    হাতির সুরের মত করে
    একটু পরেই পানি ছড়াবে
    এ ধরার বুকে
    ঝরছে বারি ঝরতে থাক
    ©Emotionless Rima

    10
    5 Comments
Skip to toolbar