Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 11 months ago

    #তুই_একটা_ইডিয়েট
    সমাপ্তি পর্ব
    ফোনে রিং হচ্ছে। রিসিভ করলাম।
    — কিরে ইডিয়েট নাটক কেমন হয়েছে ‌?
    — জানিনা।
    — ইডিয়েট! 🤬
    ফোন কেটে গেল। ১ মিনিট পর আবার রিং বাজতে শুরু করলো। রিসিভ করলাম ‌।
    — হ্যাঁ বল।
    — একটা পার্টি আছে। তাড়াতাড়ি চলে আয়।
    — আমি যেতে পারব না।
    — তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস?
    — হ্যাঁ , করতেছি ‌। আমাকে এবার তুমি মুক্তি দাও। আর কত নিচে নামব আমি? আমাকে এবার আমার মতো করে বাঁচতে দাও। আমি আর তোমার কথা মানতে পারব না। আমাকে জোড় করনা।
    — জোড় নয়, রিকোয়েস্ট করছি। তুই না আসলে সবার আনন্দ টাই মাটি হয়ে যাবে। এখন বাকিটা তোর ইচ্ছে।
    আমার কষ্ট আরও বাড়তে লাগলো। ও আমার কথায় কষ্ট পেয়েছে। এভাবে বলা আমার ঠিক হয়নি। আমি ক্ষমা চাওয়ার জন্য কল দিলাম। ফোনটা ঋসি রিসিভ করলো। সিয়াম কি একটা কাজে ব্যস্ত। আমি ভেবেছিলাম ও কষ্ট পেয়েছে কিন্তু না…
    রুমে আপু এলো।
    — কি করছিস?
    — কিছু না আপু ‌। এসো বসো।
    — না বসব কেন? রেডি হয়ে নে। কলেজ যাব তোর।
    — আমার কলেজ তো আজ ছুটি। আর তুমি কেন যাবে?
    — কেন সিয়াম তোকে বলেনি যেতে?
    — ওহ, তাহলে ওখানে পার্টির আয়োজন করেছে।
    — পার্টি যে বলা যায় তা নাহ । আসলে সব এতিম মিসকিন, রিকশাওয়ালা মামাদের দাওয়াত করা হয়েছে। তুই গেলে তবে শুরু হবে সব। নে তাড়াতাড়ি রেডি হয়ে নে।
    সিয়াম ছেলেটা সত্যি খুব ভালো। তোকে খুব ভালো রাখবে।
    — আমাকে ভালো রাখবে মানে?
    — হুম, তোর জন্য যে ছেলে দেখে রেখেছিল, ঐ যে বাবার বন্ধুর ছেলে, ঐ তো সিয়াম।
    — কি বলছো আপু?
    — হ্যাঁ

    কলেজে
    সেই এক এলাহি কান্ড। পুরো কলেজ ডেকোরেটিং করা হয়েছে। সবাই একসাথে বসে খেতে বসেছে। সিয়াম সব তদারকি করছে। টুকু আর টোয়া দৌড়ে সিয়ামের কাছে চলে গেল। ওদের আদর করে আমাকে দেখে এদিকে এল।
    — তুই আসছিস না দেখে। পার্টি শুরু করে দিয়েছি।
    — এটাকে পার্টি বলে? ইডিয়েট।
    — না মানে, পার্টি র কথা বলে এনে তোকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম।
    — [আমি আগ পিছু না দেখে সবার সামনে আংটি হাতে] ইডিয়েটকে বিয়ে করবে ?
    আপু বলল— কি সিয়াম তুমিই বুঝি শুধু সারপ্রাইজ দিতে পার। এই সারপ্রাইজ টা কেমন হয়েছে বলো? আরে হাতটা বাড়াও।
    সিয়াম অবাক হয়ে থতমত খেয়ে হাত বাড়ালো। সিয়াম আরেকটি রিং হাতে নিয়ে হাটু গেঁড়ে বসে
    — হাতটা বাড়াতে হবে সেটাও জানিস না। তুই সত্যিই একটা ইডিয়েট।

    © Emotionless Rima

    11
    7 Comments
Skip to toolbar