-
সত্যের জয়
মিথ্যে দিয়ে ধোকার অভিষেক।
মিছিই অভিনয় দেয় বজ্রাঘাত।
জীবন নামক ঋতুর আষাঢ় নামক
ঘন মেঘে ঢাকা আসমানে আঘাত
চিড় চিড় করে উঠা চিৎকার
অকস্মাৎ ঝলমলিয়ে উদিত ঝলক
চোখ ধাঁধিয়ে মাঝে কৃষ্ণাকায়
স্বপ্ন দেখায় রংধনু মোহনায়
মিথ্যের আশ্রয়ে সত্য লুকোয়
মেঘের আড়ালে সূর্যের ন্যায়
অতি শীঘ্র সত্য সূর্য হবে উদিত
তব বার্তার ঝলকে মন পুলকিত
সত্যের রাজকীয় প্রকাশ
অশনি সঙ্কে আসন্ন।
সত্যের অনিবার্য বিজয়
ধোকার পরিসমাপ্তিতে রয়।ব্যাখ্যা:
মিথ্যে দিয়ে ধোকার অভিষেক।
মিছিই অভিনয় দেয় বজ্রাঘাত।মিথ্যের মাধ্যমে ধোকার শুরু। মিথ্যে বলেই ধোকা দেওয়া হয়। মিথ্যে কথা, মিথ্যে আচরণে প্রাপ্ত কষ্টকে বজ্রাঘাতের সাথে তুলনা করা হচ্ছে।
জীবন নামক ঋতুর আষাঢ় নামক
ঘন মেঘে ঢাকা আসমানে আঘাত
চিড় চিড় করে উঠা চিৎকারজীবনকে ঋতুর সঙ্গে কল্পনা করে অতি বিষন্ন ও কষ্টে জর্জরিত সময়কে আষাঢ়ের সাথে তুলনা করা হচ্ছে।আর সে বিষন্নতায় ভরা সময়ে অনুভব করা কষ্টের গোঙ্গানিকে বিজলীর আওয়াজের সাথে তুলনা করা হচ্ছে।
অকস্মাৎ ঝলমলিয়ে উদিত ঝলক
চোখ ধাঁধিয়ে মাঝে কৃষ্ণাকায়
স্বপ্ন দেখায় রংধনু মোহনায়এতো কষ্ট আর মিথ্যের মাঝেও মনে রঙ্গিন স্বপ্ন রংধনুর মতো দেখা দেয়। রংধনুর মোহনায় অর্থাৎ সকল রঙিন স্বপ্নের একত্রস্থল বোঝানো হয়েছে।
মিথ্যের আশ্রয়ে সত্য লুকোয়
মেঘের আড়ালে সূর্যের ন্যায়
অতি শীঘ্র সত্য সূর্য হবে উদিত
তব বার্তার ঝলকে মন পুলকিতমেঘের আড়ালে সূর্য ঢেকে যাওয়ার মতো করেই সত্যকে মিথ্যার আড়ালে যত ই লুকানো হোক না কেন সত্য প্রকাশ পাবেই। এই কথা মন উপলদ্ধ করে আনন্দিত।
সত্যের রাজকীয় প্রকাশ
অশনি সঙ্কে আসন্নআর সত্য প্রকাশিত হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোকে রাজকীয় প্রকাশ বলা হচ্ছে। আর কপোটচারীদের বিপদ সংকেত দেখিয়ে খুব তাড়াতাড়ি প্রকট হবে সত্য।
সত্যের অনিবার্য বিজয়
ধোকার পরিসমাপ্তিতে রয়সত্যের জয় হয় ধোকাকে নিঃশেষ করে দেয়ার মাধ্যমে।
10 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


শুভেচ্ছা ও অভিনন্দন!