Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 10 months ago

    মৃত্যু পথযাত্রী
    মৃত্যু পথযাত্রী
    আমাকে ক্ষত-বিক্ষত করতে
    তোমার নিষ্ঠুর আন্দোলন
    আজ আমি অসহায়
    কষ্টগুলো স্পষ্ট বোঝা যায়
    স্মৃতিরা আজ উঁকি দিচ্ছে
    বিবেকের কবাটে পড়ছে করাঘাত
    তাহলে কী ?!
    আমি ছিলাম মরীচিকার পিছে
    যা কিছু ছিল সবই মিছে
    সব কিছুই ছিল দু’টাকার
    নীচু মনের অভিনয়?
    আজ বহু শতাব্দী পড়ে
    বার্ধ্যকের নিষ্ঠুর একাকীত্বে
    কেন স্মৃতিগুলো নড়া দিচ্ছে
    তুমি তো আমাকে
    ক্ষত-বিক্ষত করে
    পাড়ি জমিয়েছিলে
    সুখের স্রোতে ভেসে
    নতুন দ্বীপের খোঁজে
    আমি একা পড়েছিলাম
    ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া
    বিবর্ণ দ্বীপে
    একবার ও ভাবোনি
    আমি একা রবো কিভাবে?
    তুমি তো আজ ও জানো না
    আমি কেমন আছি?
    ভেবো না আমি খুব কষ্টে আছি
    তবে কী জানো তো
    খুব একটা সুখেও নেই আমি
    কিন্তু বেঁচে আছি
    তাঁর করুণায়
    তোমার দেওয়া ক্ষততে
    সে ওষুধ লাগিয়েছিল
    কিছু টা সেরে উঠলাম
    সংসারের ব্যস্ততায় বেশ কাটালাম
    সেখানে ও দিন ফুড়িয়ে গেল
    আর প্রয়োজন নেই আমার
    পড়ে আছি এক কোণে
    শত অবহেলা নিয়ে
    আবার বড্ড একা
    প্রয়োজন ফুড়ালে সবাই ফেলে যায়
    কেন এমন হয় ?

    তুমি এসেছিলে যৌবনে
    ফেলে গেলে স্বার্থাণ্বেষণে
    ভেবেছিলাম আমি আর বাঁচাবো না
    কিন্তু মরতে ও যে দিল না
    যেটুকু উপকার পাওয়া যায়
    সবটুকু নিলে
    আজ আমি নিঃস্ব
    কিছুই নেই আমার
    পথের ভিখারীর ভাঙ্গা থাল আছে
    আর আমার আছে
    ভাঙ্গা মন
    আমি একটু ভালোবাসা ভিক্ষা চাইছি
    নয়তো আমি বাঁচবো না
    বার্ধক্যের একাকীত্ব গলা টিপে মারছে

    জীবনের হিসেব খাতা খুলে দেখি
    সবটুকুই দিয়ে গেলাম
    পেয়েছি ও অনেক কিছুই
    কেন জানি কষ্ট প্রাপ্তিটাই বেশি
    কষ্টের আঁধারে ঘেরা
    স্মৃতির নিষ্ঠুর তীরাঘাতে
    আজ আমি মৃত্যু পথযাত্রী
    আজ আমায কেউ বাধা দেবে না
    নির্বিঘ্নে করব যাত্রা
    যাবার পথে কেন পড়ছে মনে তোমায়
    তোমার স্মৃতি গুলো ডাকছে আমায়
    তাহলে কী তোমার মায়া
    মৃত্যুর পড়ে ও ছাড়তে পারব না?

    ©Emotionless Rima

    11
    12 Comments
Skip to toolbar