-
#তুমি_নারী
বিশ্বাসঘাতক সে তো তুমি নারী
ধোঁকাবাজ সে তো তুমি নারী
ছলনাময়ী সে তো তুমি নারী
মিথ্যাবাদী সে তো তুমি নারী
কলঙ্কিনী সে তো তুমি নারী
বেহায়া-বেপর্দা সে তো তুমি নারী
কোন কালে পুরুষ ছিল বিশ্বাসঘাতক ?
কোন কালে পুরুষের ছিল কলংক?
কোন কালে পুরুষ ছিল ধোকাবাজ?
কোন কালে পুরুষের ছিল পর্দা-লাজ?
কোন কালে পুরুষ ছিল মিথ্যাচারী?
কোন কালে পুরুষ ছিল ছলনাকারী?
কোন কালেই পুরুষ হয়নি বহিষ্কৃত
নারী শুধু তুমিই হয়েছ ধর্ষিত
কোনো কালেই পুরুষ ছিল না লজ্জিত
নারী শুধু তুমিই হয়েছ কলংকিত
নারী তুমি বড্ড বোকা,
না বুইঝা ফরফরাইও না,
তুমি কি-ই বা বুঝবে বাস্তবতা?
আমরা বুঝি কেমন বাস্তবতা
নারী তুমি না বুঝেই কর অনেক বায়না
সব ছেলে মানুষী পূরণ করা যায় না
নারী তুমি খুব সাংঘাতিক
তুমি পাক্কা কূটনৈতিক
পৃথিবীর ‘পরে যত কদর্যতা
তোমাকে নিয়ে ঘেরা
নারী তুমি সবচেয়ে কূটকৌশলী
নারী তুমি তবুও বুদ্ধিতে খাটো
নারী তুমি চিরকাল দুশ্চারিনী
আমরা জাতে পুরুষ তাইতো
আমাদের নেই কোন কলঙ্ক
তোমরা বুঝবে না এসব অঙ্ক
তোমরা নারী থাকবে ঘরে
বাইরে বেরোবার কী প্রয়োজন
তোমরা আমাদের জন্য
ছিলে আর আছো পণ্য
আমরা জাতে পুরুষ নিয়েছি জনম
তোমাদের করতে ভোগ
পারবে না করতে অভিযোগ
নারী তুমি অবলা জাতি
কখনও বউ কখনও দাসী
নারী তুমি নিজের মূল্য বুঝনি
তাই তুমি নিজেকে করেছ উন্মুক্ত
নারী তুমি যদি বুঝতে তোমারি
মর্যাদা রয়েছে কত উচ্চ
করতে না নিজেকে অনাবৃত
সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছে অফুরন্ত
যা আমাদের জন্য আকর্ষণীয়
সত্যিই বড্ড বোকা বোঝনী করণীয়
কল্প-কাহিনী হোক আর বাস্তবতা
অগ্নি পরীক্ষা দিয়েছে শুধুই সীতা
পুরুষ তোমায় করে অপবিত্র
নিজে থাকে সচ্চরিত্র
আমরা পুরুষ জাতে শক্তিধর
তোমরা নারী বড্ড ভীতু
আমরা তাই হয়েছি বর্বর
© Emotionless Rima15 Comments-
@refayat-nigar ধন্যবাদ 🥰
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


অসাধারণ বাঁচন ভঙ্গি।