-
মিথ্যে শহর
ভাল্লাগে না মিথ্যে শহর
ভাল্লাগে না মিথ্যে কোলাহল
কৃত্রিমতার তিক্ত রস
যান্ত্রিকতায় শুষে নেয়বহুদূর চলে যেতে চাই
তবু আটকে রয়ে যাই
ধর্মনিষ্ঠ চৈতন্যের তীক্ষ্ম
কাঁটা-তারে বিদ্ধ
ক্ষত-বিক্ষত হৃদয়ের
বর্ণহীন তাজা রক্ত
অঝোরে ঝরছে অবিরত
সমক্ষের পূজারীদের
হয় না দৃষ্টিগোচরবিবেকের বেড়াজাল ভেঙে
মহানন্দে হারিয়ে যেতে চাই
পাপ-পূণ্য আর বিধি নিষেধের
বিন্দুমাত্র বালাই নাই
পথভ্রষ্ট মন যে পথ দেখায়
সে পথে অচেনা কোনো শহরের
কুয়াশার আড়ালে হারাতে চাইতীব্র রোদ্দুরের তীক্ষ্ম আলোয়
বন্ধ চোখে রোদ্দুর মেখে গায়
ক্ষিপ্র বাহনের ভীরে মিলিয়ে
ভবলীলা সাঙ্গ করিতে চাইনেতিয়ে পড়া অপরাহ্নের
শান্ত লেকের নির্মল উদকুম্ভর
গহ্বরে সফর নিরন্তর
হারিয়ে যাওয়ার অন্তত অতলপ্রদোষের গহীন তমসায়
আলোর ব্যর্থ পসরায়
মিথ্যে হাসির কলরবে
নিমিতলোচনে সত্য লুকায়
মিথ্যের রাজ্যের রাজা
হতে পারি নাই
সত্যের রাজ্যের
ভিখারি সেজে বেড়ায়
মিথ্যে শহরের তিক্ত
যন্ত্রণায় কলিজা কালো হয়
ব্যর্থ দিল ধোয়ায় ছেয়ে যায়
অনুতপ্ত অন্তর জ্বলে পুড়ে
ধূসর ছাই হাওয়ায় মিলায়
জীবনের এমন ব্যঙ্গনায়
প্রতি মূহুর্তে হেরে যায়এই মিথ্যে শহরে
এ জীবন ভরপুর প্রেমহীনায়
তবু মনে হয় বড্ড একলা একা
এই মিথ্যে শহরে
দিনের ব্যস্ততা যদি রাতে ফুরায়
রাত কাটিতে চাহে না
এই মিথ্যে শহরে
রাতের ব্যস্ততা যদি দিনে ফুরায়
দিন কাটিতে চাহে নাকি দিন কি রাত খেয়াল থাকে না
কি বার কি মাস এক পলকে
শতাব্দী ভ্রমণ করে যায়
রূপকথার ভয়ার্ত রাক্ষুসীর ভয়ে
কাষ্ঠদগ্ধ কন্ঠনালী শুকায়
পীড়িত হৃদয়ের দৈন্য দশায়
কোনঠাসা প্রাণ বেদম ছটফটায়।
না,না, নাহ — আর ধৈর্য থাকে না,
আত্নসমর্পণ চাই আত্নহত্যায়।।©Émötîôñlèss Rima
14 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi



জীবন বেঁচে থাকুক জীবনের প্রয়োজনে।