-
মহামান্য করোনা:
তুমি ছোটখাটোর সবচেয়ে নূন্যতম,
পৃথিবী কাঁপালে, যেটা পারেনি অসীম,
সুনামি, লিটল বয়, মোটর নিউরন, এইচ আই ভি,
সবাই প্রাণকারী; অথচ, তুমি অন্যতম।
আঘাতে অনির্দিষ্ট, সহজাত কামনায়,
ফ্রয়েডীয়র ইনফান্টাইল সেক্সুয়ালিটির দ্যোতনায়।তুমিই একচ্ছত্র ‘না’; একীভূত সকল রাজনীতি,
মহাদেশ, মহাসাগরে তুমি দিয়েছ বাণিজ্যে চাপাতি,
গোটা আবাসী গ্রহ যেন সমসত্ব মিশ্রণ,
কী বোমা, কী পেন্টাগন, কী গুয়েতিমালা,
হোয়াইট হাউস, বার্কিংহাম প্যালেস, রেড স্কয়ার,
তুমি প্রবেশাধিকারযোগ্য ভয়; নয় কি মানবিক দ্রবণ?তুমি ‘প্রপাগান্ডা সিস্টেমে’র মূল একশ শতকে,
ওরিয়েন্টালিজমে মডার্নিজমের ভোগ : ‘রেড’, ‘কোলারিক’, ‘ইরেক্ট ‘ বনাম ‘ইয়োলো’, ‘মেলাঙ্কলি’, ‘রিজিড’।
পপুলিজমের জয়োধ্বনিতে কেন হলে বাধা?
সবাই কি নজরুল যে সুখকে করবে ‘বাঁধনহারা’?
‘না পাওয়ার আনন্দের অশান্তিকেই কামনা’?আদর্শে মরণ, স্বার্থের আঁতাত, বাণিজ্যের ঢোল,
আলেকজান্ডার, অশোক বীরত্বের খোল,
অন্যায়ের নিশানা কারবালায় পতপত,
মহেন্দ্রের কাপুরুষতায় ‘চোখের বালি’র – বিনোদীনির ক্যাথারছিছ গ্রৌথ।তুমি কর্মহীন করতে চাও?
সৃষ্টি অবিসংবাদি, নিরন্তর,
তোমার রূপান্তর আশু,
তুমি গড়ণ বিরাগ তেপান্তর,
এসো আলিঙ্গনে, বিঊবল বাজাও,
জান্নাতের কৃপায় শির নতজানু ।—————————————
২৫ এ এপ্রিল, ২০২০
১২ ই বৈশাখ, ১৪২৭
১ ই শাবান, ১৪৪১7 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick


খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। শুভেচ্ছা ও স্বাগতম কবি।