Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • ভয়েজার -১
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    ৭৭ এর শূণ্য উর্ধ্বে
    উড়ালে ভাসে গতির কালে
    বৃহস্পতি শনি ভ্রমণ শেষে
    যাচ্ছে উড়ে অসীম শূণ্যে।

    এক আলোক বর্ষ জুড়ে
    ক্লান্তহীন গতির বেগে
    ছুটছে ভয়েজার রেকর্ড নিয়ে
    মানব মনের ভাষা নিয়ে।

    নানা জাতের নানা ভাষা
    বহু সংস্কৃতির তথ্য মালা
    প্রাণী জগতের যত প্রথা
    মৌলিক আচরণ আছে লেখা।

    বণ্য প্রাণীর শব্দ কথা
    বাদ যাইনি সমুদ্র কথা
    আকাশ বাতাস বৃষ্টির ফোটা
    সৃষ্টি জগতের ইতিকথা।

    ধর্ম বর্ণ লিঙ্গ লতা
    মানুষ খোঁজে শূণ্যে আশা
    রকেট উৎক্ষেপণে হাজার বাধা
    হিসাব কষে অঙ্কে মেলা।

    ভয়েজার ভ্রমণ খবর পাঠায়
    চব্বিশ ঘন্টায় সংকেত পায়
    নাসার বিজ্ঞানীরা বিস্মিত হয়
    কবি আমি কলমে উৎক্ষেপণ করি..

    4
    6 Comments
Skip to toolbar