-
রক্ত মেহেদী
লেখক : মোঃ নাজমুল আখতার।রক্ত মেহেদী লেগেছে হাতে
কনে আমি বরও যাবে আমার সাথে !
লাল রক্ত অঙ্গে আমার
একি বাঁধনে পরকাল।কবুলে স্বীকৃতি স্বামীর বাঁধন
বাসর হয়েছে চোখের নিশীথ,
ক্ষণিকের মুহুর্ত স্বামীর সংসার
মিটলো দু’জনার এক সাথে।বর যাত্রীই বা বাদ কেন?
রক্তের প্রবাহে এক হলো,
খুব অভিমানী যাত্রী সকল
বিয়ের নায়ে উঠলো সকল।রক্ত নির্যাসে দিলো সকল
উপহারে সিলমোহর,
বর কনে দেখবে অন্তরঙ্গে
সেরা উপহারে মুগ্ধ হয়ে।বোন দাদি কোন অভিমানে ?
ছাড়বে না মোদের একা তরে,
রক্ত দোয়ায় সামিল হয়ে
মোনাজাতে মোরা সকল সাথে।কাঁদবো না ভাই দু’চোখটি দিয়ে
বিদায় নিয়ে গেলাম এ ভূবণটি ছেড়ে,
দাওয়াত দিয়ে গেলাম রক্ত ঝরে
আসবে তোমরা রবের পানে..6 Comments
Friends
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
আজিজুর রহমান
@azizurrahman
নতুন করে শুরু
@amrin-shimu
আজহারুল ইসলাম তালহা
@ajharul
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Ashik Mokami
@ashikmokami
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
প্রাপ্তি রোজারিও
@praptirozario



স্তব্ধ করে দেওয়ার মতো এক ট্র্যাজেডির ক্যানভাস