-
পাথেয়
লেখক : মোঃ নাজমুল আখতার।সময় যেন কমতে কমতে
আজ শেষের দিকে চলে এসেছে।
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে,
অনন্ত পরকালের পথে পথ চেয়ে আছি।কোন অনুভূতিও যেন নেই
কাউকে বোঝার!
চোখ দু’টো যেন নিজে থেকেই
তার পাতা দু’টো নুইয়ে দিয়েছে।নেই কোন কর্ণ কুহুরে শব্দের প্রবেশ
পা দু’টো আজ শুধুই অচল,
হাত দু’টো না হয় সুচের খোঁচায়
কষ্টে ক্ষত বিক্ষত!ইনজেকশন আর খুঁজে পায় না
কোন রক্তের ধমনি,
মুখখানা আজ শুধুই অতিথিদের
প্রদর্শনেচ্ছায় প্রদর্শিত।গুনে গুনে আজ অনেক দিন
বছর পেরিয়ে যুগের পার,
যুগের পরে পরের যুগ
সময় দিয়েছে সে অনেক সময়।শুধুই নিয়েছি, নিয়েছি শুধু
ভূবণ জগতে সবই নিলাম,
নিলাম না শুধু পাথেয় আমার
পরপারের যাত্রী যে এবার..4 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Borno
@borno1
নাজমুল হাসান সাকিব
@publiconline
নাহীদ শাহ্
@mdnahidhasan
সিরাজুল ইসলাম
@sherajulislam
Khusi Moni
@khusimoni
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
খালেদা আক্তার
@khaledaakhter



জীবনের শেষে এক রিক্ত উপলব্ধি…🖤