Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • মাছ সাঁতার
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    ছোপ ছোপে পীত কালো
    ধূসর বর্ণে দেহ মেলো
    আঁড়া আঁড়ি সাঁতার কাটি
    অ্যাকুরিয়ামের বাসা বাড়ী।

    চারপাশ চারদিকে
    ঘুড়ি আমি কাঁচের ঘরে,
    বুদ বুদ পানি ভেদে
    ঘন শ্বাসে জীবন চলে।

    কালার ফুল রঙ্গিন মাছে
    রাঙ্গায় মন ঘর সাঁজে
    অতিথি বসে এদিক ফিরে
    সাঁতার দেখে দু’চোখ মেলে।

    ছোট শব্দে কথা হবে
    আমার কাছে এসে বলবে,
    এতো সুন্দর রংধনুর বর্ণে
    উদয় হয়েছে কাঁচের ঘরে।

    মাথা আমার যায় ঘুরে
    ঘুরি শুধু এ ঘর জুড়ে!
    এদিক ওদিক যেদিকেই যাই
    সীমানা প্রাচীর সব দিকে পাই,

    মুক্ত হতে চাই মানব হতে
    ফিরে যেতে যাই আপন গৃহে
    এসো তুমি আমার ভূবণে
    ভরে দেবো মন সাঁতার কুল কেঁটে..

    4
    8 Comments
Skip to toolbar