Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • গাছকথা
    লেখক – মোঃ নাজমুল আখতার।

    দিঘীটা পার হওয়ার মাত্র দু’টো উপায় রয়েছে, হয় ডিঙ্গি নৌকায় উঠে পার হতে হবে আর নয়তো এই দিঘীর উপর দিয়ে ওপারে পাড়ের সাথে রেলের সংযোগ সেতু রয়েছে। পড়ন্ত বিকাল বেলা অতিক্রান্ত হওয়ায় সন্ধ্যা হতে আর ক্ষানিক মাত্র কিছু সময় বাকি রয়েছে। পশ্চিমের সূর্যাস্তের আলো আর দেখা যাচ্ছে না, সন্ধ্যে বেলায় চারপাশটা অন্ধকার ঘনো হয়ে আসায় দিঘী পারাপারের ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলোর মাঝিরা যার যার ঘরে চলে গেছে। তাই এখন একমাত্র উপায় এই ব্রীজের উপর দিয়েই যেতে হবে, দীঘির পাড় হতে কাঁচা রাস্তা হয়ে বেশ খানিকটা উঁচু উপর বরাবর রেল লাইনের পথটা চলে গেছে..

    সদ্য বিবাহিত জীবন আমার!
    তারপরে আবার নতুন জামাইবাবু হিসেবে শ্বশুরবাড়ীতে যাচ্ছি স্ব-স্ত্রীসহ। সে এবং এই গ্রামের লোকগুলোও নাকি খুবই অভ্যস্ত এ-রকম বিপদের সময় এই ব্রীজের উপর দিয়েই পারাপারে অতি অভিজ্ঞ। ওদিকে ট্রেন আসা-যাওয়ার কোন সিগনাল আছে কিনা লাল-সবুজ বাতি দেখে নিচ্ছে ষ্টেশনের দিকে বারবার পিছনের দিকে ফিরে..

    আমাকে বলতেই বীরদর্পে বলে ফেলি অবশ্যই পার হতে পারবো! কিন্তু নিজের মনের করুণ অবস্থা একমাত্র আমিই বুঝতে পারছি। কাঠ ও স্টিলের ধাপগুলো একটু পরপর রেল লাইনের সাথে পেরেকের গলা বরাবর লটকানো। চোখ একদম পা বরাবর দৃষ্টি রেখে ধাপে ধাপে পা ফেলি, দু’মিনিটের দূরুত্বের সেতু যেন আমার কাছে শেষ হতেই চাচ্ছে না! ওদিকে সহধর্মিনী কিন্তু অতি সহজেই দ্রুত ওপারে পৌছে গেছে। সে যাই হোক অনেক কষ্টে ও কিছুটা ভয়ে ভয়ে ব্রীজটা পার হলাম। ওহ্ মনে হচ্ছে এ যেন বিশ্বজয় করে ফেলেছি, মনে মনে তো তাই মনে হচ্ছে, স্ত্রীর বাঁকা ঠোঁটের মুচকি হাসি যেন আমাকে সান্তনার পুরুস্কারে ভূষিত করছে।

    আহ্
    অনেকটা হাফ ছেড়ে বাঁচলাম। ওপার হতে এপার আসতেই বিধ্বস্ত মনটা আমার কানায় কানায় পূর্ণ হয়ে গেলো। কি স্বর্গিও আশ্চর্য সুন্দর এই কাঁশফুলগুলো, যতদূর চোখ যাচ্ছে আমার রেল লাইনের দু’ধার ধরে বনগুলো লম্বালম্বি চলে গেছে। এপারে আস্তে আস্তেই সন্ধ্যা পার হয়ে আমরা এখন সন্ধ্যা রাত্রিতে প্রবেশ করেছি। দক্ষিণ পূর্ব আকাশে অর্ধ চাঁদ হেলে উদিত হয়েছে তার সাথে বর্ষা ঋতুর প্রবাহমান হিমেল বাতাস যেন আমাকে স্বাগত জানাচ্ছে। আর ওই চাঁদের আলো ও স্নিগ্ধ বাতাস যখন এই কাঁশবোনগুলোকে মাতিয়ে দিয়ে নদীর ঢেউ এর ন্যায় অপেক্ষাহীণ করে চলে যায় তখন কিন্তু আমার হৃদয় সত্যিই খুরে খুরে পুলকিত হয়..

    4
    7 Comments
Skip to toolbar