Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • Profile picture of মো: নাজমুল আখতার

    গাছকথা
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    প্রশ্বস্থ চত্ত্বরের পশ্চিমমুখী একদম কর্ণারের দিকে তাকে কবরস্থ করা হলো। তার অছিয়ত অনুযায়ী এই গাছটির সু-শীতল ছায়ার নীচে মাটির গভীরে যেন তাকে সমাহিত করা হয়। একাধারে লাইন বরাবর বেশ কয়েকটি গাছ, তখন তাদের বয়স আনুমানিক বছর তিন চারেক হবে বোধ হয়। সময়ের পরিভ্রমনে আজ তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে বেঁচে আছে।

    প্রশ্বস্থ চত্ত্বরটি বর্তমান সমাজের ক্রমবর্ধমান সংখ্যা বৃদ্ধি ও বড় বড় আবাসন তৈরী হওয়ায় উন্মুক্ত জায়গাটি আজ শুধুই জরাজীর্ণ ও সংকীন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। কবরটির ডান-বাম বা পূর্ব-পশ্চীম, উত্তর-দক্ষিণ চারোদিকেই কঙ্কক্রিটের বড় বড় স্থাপনা তৈরী হয়ে গেছে। বায়ুমন্ডলের মুক্ত বাতাস আজ আর তার সমাধীতে বেড়ে উঠা ঘাসগুলোকে বাদলের ঝটিকা হাওয়ায় দোল খেলিয়ে নাচিয়ে যেতে পারছে না..

    আবাসনগুলোর ফাঁক ফোকর দিয়ে কোন মতে বেঁচে থাকার মত শ্বাস নেওয়ার বায়ু বাতাস এই সমাধির উপর দিয়ে বহমান হয়ে চলে যায়।

    এখন আমি মাটির নীচে শুধু শুয়ে শুয়ে ভাবি! শুধুই ভাবি যদি একটু খানি জমি, একটু খানি জায়গা ওয়াকফ্ করে যেতে পারতাম! যেখানে কেউ কখনো বা কোনদিন কোন স্থাপনা তৈরী করতে পারবে না। উন্মুক্ত খোলা জায়গায় অনেকের সাথে আমিও মাটির নীচে শুয়ে শুয়ে গাছ-গাছালি, পশু-পাখি, তরুলতা বা পথচারীদের স্বর কণ্ঠ আমার কানে ভেসে আসতো.. বড্ড একাকিত্ব ও প্রচন্ড নীরবতা ক্ষনিক সময়ের জন্য হলেও তা ভেঙ্গে যেত..

    4
    6 Comments
Skip to toolbar