Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • মাছ সাঁতার
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    বর কনের পিরান পরে
    বৌ ভাতের ডালায় চরে
    লাল হলুদ সাজ সাজে
    আদরে বাহন স্বযত্নে রাখে।

    বাজার হতে বেছে বেছে
    ভোরের আলোয় ঘুম ভেঙ্গে
    বড় খানা ব্যাগ ভাজে গুজে
    ঘরওয়ালীর ডিমান্ড শুনে..

    বিয়াই সাব মোজ মাস্তি
    মোচ মুড়িয়ে ইশারায় হাসি
    বড় রুইয়ে চোখ উঁকি
    মাথা মন্ডু ঝোল কারি।

    গুনে গুনে কতেক জন
    বৌভাতের নিমন্ত্রণ
    ছেলে আমার বহুত গুণ
    হিসাব পারদর্শি বাপের সুন।

    বিয়াই সাহেব এসেছেন শেষে
    অতিথি ভোজন পর্ব শেষে
    রুই দু’খানায় তরকারি রেঁধে
    স্বজন আত্মীয় ঢেকুর তুলে।

    ঝোল কিছু আছে কড়াই তলে
    ভাত দেবো প্লেট গলা পুরে
    আসেন বিয়াই টেবিল কোণে
    খেয়ে নিন পেট ভরাট ভরে..

    4
    9 Comments
Skip to toolbar