Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • গাছকথা
    লেখক: মো: নাজমুল আখতার।
    পিতা হতে পৈত্রিক সূত্রে সম্পত্তিতে নান্দনিক ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছি। বাড়ির আঙিনায় অযত্নে বেড়ে ওঠা গাছগুলোকে কেটে জায়গা দখলে নিজের করে নিয়েছি। সিঁড়ি বেয়ে যখন দোতলার প্রশস্ত বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখি, তখন দূর হতে মিহি মিষ্টি বাতাস দূরের গাছগুলোকে আন্দোলিত করে স্বীয় শরীরকে পুলকিত করে যায়।
    দূরের প্রকৃতি অথবা নিজে নিজে বেড়ে ওঠা গাছগাছালির কাছাকাছি বসবাস করতে খুবই ভালো লাগে আমার। একটি ছোট্ট বাগান অথবা ফুল বাগিচা যেখানে আমার প্রিয়তমা অথবা আগত সন্তানেরা খেলাধুলা করবে! কিন্তু আমার আঙিনায় তো কোনো অবশিষ্ট একটুখানি জায়গাও খালি নেই, ভবিষ্যতের অপার ভবিষ্যতে ফ্রিতে পাওয়া পৈত্রিক সম্পত্তিতে ইট-ইমারতে বাড়ি নির্মাণ করেছি।

    ভাই!
    ব্যবসার অবস্থা এখন খুবই বাজে যাচ্ছে।
    এই শহরের মানুষগুলো কি গাছগাছালির প্রয়োজনীয়তা বোধ করে? এসব বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ করে কি আর লাভ হবে? গাছগুলো মানুষ অযত্নে নষ্ট করে ফেলবে…
    ভাই, আপনারাই প্রোগ্রামের আয়োজন করেন! আমি কোনো টাকা-পয়সা দিতে পারব না, ব্যবসার যে অবস্থা, এসব গাছ লাগিয়ে কী হবে…

    5
    8 Comments
Skip to toolbar