-
যোগ-বিয়োগ
– ফারহাত আহমেদ
হাতল্ থেকে
ফসকালো হাত
আমরা সবাই
সাক্ষী-সাবুদ
ছিটকে পড়ে
উল্টে গিয়ে
অবস্থা তার
নাস্তানাবুদ ।
হপ্তাখানেক
হয়তো হবে
কপালদোষে
এক হাভাতে
বাস থেকে হাত
ফসকে পথে
অক্কা পেলো
বাস-চাপাতে ।
আমরা শকুন
অপেক্ষাতে
আগের মতো
আর কি ঘটে
কিচ্ছু তেমন
ঘটলো না আর
বড্ডো নিরাশ
কপাল বটে ।8 Comments-
এটা একটু কম বুঝতে পারছি -
বলেন কি ?এখানে এক গ্রুপ দূর্ঘটনাপিপাসুর কথা বলা হয়েছে যারা জানে ফার্মগেট এর মতো ব্যস্ত এলাকায় ঝুলে যাওয়া মানুষের দুই একজনের বাসের হাতল্ থেকে হাত ফস্কায়, কেউ বাঁচে,কেউ মরে।পিপাসুরা তা দেখে মজা নেয়। অসুস্থ বিনোদন বলতে পারেন। যে পড়ে বাসচাপায় মরে গেল, এমনকি এরাও বলছে মরেছে কপাল দোষে আবার যখন কারো এমন কিছু হতে গিয়েও হলো না, এরা হলো না দেখে আফসোস করে বলছে “কি কপাল!”এখানে কপাল কনস্ট্যান্ট, জীবন মৃত্যু ভেরিয়েবল্ যা “যোগ বিয়োগ” দিয়ে লেখার চেষ্টা করলাম।এই আর কি।
-
-
-
-
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


