Profile Photo

মহাম্মদ ইদ্রিস আলিOffline

  • Fivefullstop
  • মেয়ের মান
    মহাম্মদ ইদ্রিস আলি
    ————————
    সে মান করে আজ,
    তিন দিন হয়।
    আমার সাথে কথা না কয়।

    হঠাৎ মেয়ের মান ভাঙ্গিলে,
    ফোন করে সে নালিশ করে।
    তুমি যখন যাও শহরে,
    বলে না যাও আমায় ক্যানে?

    জবাব দিলাম ভয়ে ভয়ে,
    ভোরে যখন যাই শহরে,
    তুমি থাকো গভীর ঘুমে।

    মেয়ে তখন রেগে গিয়ে,
    ডাকতে কি খুউব শ্রম লাগে?
    ডাকতে মাথায় হাত বুলিয়ে,
    আমি তোমায় দেখতাম চেয়ে।

    এবার পড়লাম ঘোর বিপদে,
    জবাব দেব, কি তাই ভেবে।
    মাথাটাকে নত করে,
    ক্ষমা ভিক্ষা নিলাম করে।

    মেয়ে এবার নরম স্বরে,
    ফের যদি যাও এমন করে?
    কাদবো শুধু হাসবোনা আর।
    কোনো কথাও বলবোনা আর।

    তাকিয়ে সে আমার পানে,
    মুখটি যে মোর মলিন দেখে।
    খানিক বাদে খিলখিলিয়ে,
    হেসে ডাকে ড্যাডু বলে।

    2 Shares
    6
    8 Comments
Skip to toolbar