Profile Photo

Foyzur KhanOffline

  • Foyzur-Khan
  • Profile picture of Foyzur Khan

    Foyzur Khan

    • 4 years, 2 months ago

    মস্তিষ্কের গহীনে; প্রযুক্তির ধ্বংসাত্মক অস্তিত্বের আধিপত্যকারী, অদৃশ্য শয়তানের বিরুদ্ধে এ আমার নৃশংসতা..

    🍁 যুগের শত্রু 🔥
    ============
    কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়া লেগেছে বহুদূর ,
    জীবনের মানে বাড়িয়ে সে যে, মানবিকতা করেছে চূড় ।
    বদ্ধ ঘরে বসে একলা, করে যাই
    প্রযুক্তির গোলামী ;
    অস্তিত্বের সংকটে, অন্ধ মোহে তবুও পড়ে থাকি আমি ।
    রাতের আধারে পাপের মোহ, গ্রাস করে যুবকের মন ;
    বিয়েকে কঠিন করায় অসভ্যতার বর্বরতা, বেড়েছে এখন ।
    আমার দেশের মা-বোন আজ, ঘরের মাঝেও নয় তারা নিরাপদ !!!
    ধর্মের বাণী ভুলে গিয়ে আজ, যুবক লয়েছে ধর্ষকের পদ !!
    মানবিকতার পরাজয়ে আজ, কেউ নয় কারো আপন ;
    ছেলের হাতে বাবা খুন হয়, বৃদ্ধাশ্রমের কাঁদে মায়ের মন !!
    নাস্তিকের দল শয়তানের পূজা করে, বিশ্বের আজ করেছে এমন দশা ;
    সকল ধর্মের অস্তিত্ব মুছে, পাপের পৃথিবী গড়াই এদের আশা ।
    এই ভন্ডের দল জানে, কোথায় আঘাত দিলে জাতি হবে ধ্বংস ,
    তারুণ্যের পঙ্গুত্বেই, নিঃশেষ হবে আগত জাতির বংশ !
    জনপ্রিয়তায় ভর করে এরা, উচ্চ মঞ্চে লয়েছে আসন ;
    অনুকরণে তৃষ্ণা মিটাতে, জাতি আজ ধরেছে তাদের চরণ !!
    রহস্যের ঘ্রাণে, চেঁচিয়ে ইলুমিনাতির প্রচার করেছি আমরাই ;
    দেখ ইন্টারনেটের আধার কূপে, এদের ভক্ত তোমারি যুবক ভাই !
    এই ইন্টারনেটের আশি শতাংশ জুড়েই, নগ্ন নারী আর যেনা-ব্যভিচারের কান্ড !!
    লোভের টোপে ক্ষুধাতুর যুবক দিয়ে, গড়েছে এরা পর্নোগ্রাফির ভান্ড ।
    মহাবিশ্ব আজ বড়ই সংকটে !
    এসেছে ধ্বংসের একান্ত নিকটে ।
    হে যুবক মম সমগ্র মানবজাতি, সত্য আজ করিছে তোমাদের আহ্বান !!
    মানবিকতার উদগ্রীবনে, সত্যের পথে চলো বিশ্বকে করি বিনির্মাণ ।

    14
    13 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।

ফয়জুর হবে

ফয়জুর রহমান খান

B.B.A (Hon's) Department of Management

এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।

Skip to toolbar