-
🍁 বিষন্ন পথিক 🌼
=============
তুমি পাশে নেই বলে জোৎস্না রাতের চাঁদ বরো বিষন্ন লাগে,
তুমি পাশে নেই বলে ছন্দহীন কাশফুল গুলো, অভিমানে থমকে থাকে,
তুমি পাশে নেই বলে মেঘহীন রুহ্ম আকাশ, বরো হাহাকার করে,
তুমি পাশে নেই বলে দিগন্তের রুপালি আভা, কুয়াশায় কেঁদে চলে,
তুমি পাশে নেই বলে পাপড়িহীন গোলাপ গুলো, বরো অসহায় লাগে,
তুমি পাশে নেই বলে স্রোতসিনী প্রবাহগুলো, বাতাসে আর জেগে ওঠে না,
তুমি পাশে নেই বলে সবুজ অরণ্য আমায়, আর পাশে হাতছানি দিয়ে ডাকে না,
তুমি পাশে নেই বলে ভুলে থাকা কষ্ট গুলো, আবারও মাথা চাড়া দিয়ে ওঠে,
তুমি পাশে বলে তোমারি স্মৃতি গুলো আবারও আমার মাঝে জেগে ওঠে।
কবে আসবে তুমি?
কবে তোমায় করব গ্রহণ, এই বুকে চীরতরে?
নাকি এভাবেই চলে যাবে প্রহর, চলে যাবো আমি?
মায়ার বাধন ছিন্ন করে, এই পৃথিবী বিদায় দিয়ে।18 Comments-
-
-
-
-
-
‘সময় যেন কাটে না ‘ এই গানের ‘তুমি কাছে নেই বলে
সুখী দিনগুলো বেদনাবিদুর হয়ে যায়
তুমি পাশে নাই বলে
চেনা দিনগুলো ভীষন অচেনা মনে হয়
তুমি কাছে নেই বলে, এই লাইন গুলোর কথা মনে পরে গেলো। -
-
-
একটা কবিতা পড়ে অন্য কবিতা বা গানের কথা মনে পড়ে: ….…………..তুমি আসবে বলে….…………..
তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নিতুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নিতুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালেতুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকেতুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নিতুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে…
-
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।
ফয়জুর হবে

ফয়জুর রহমান খান
B.B.A (Hon's) Department of Management
এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।
Friends
সায়মা নোর
@t07178341gmail-com
মোহাম্মদ নোমান
@nomankhalovi
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মো: নাজমুল আখতার
@faith
নন্দিনী
@nandini-chowdhuri
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Syed Farah
@syedfarah
Shoriful Shoron
@shoriful-shoron
চাঁদ সদাগর
@chand_sodagor



ধন্যবাদ আপনাকে 
চমৎকার।