Profile Photo

Md Habibul Haq ChayonOffline

  • habibulhaq@1970
  • Profile picture of Md Habibul Haq Chayon

    Md Habibul Haq Chayon

    4 years, 7 months ago

    # কে আমি তবে।
    🖋️মোঃ হাবিবুল হক চয়ন।
    _________মিরপুর,ঢাকা/২০.১১.২০২১।

    কে আমি তবে?
    আচমকাই প্রশ্ন করি নিজেকে নিজেই,
    দ্বিধান্বীত সংকুচিত মন খুঁজে চলে,
    অখণ্ড দিব্যদৃষ্টি দিবাকর আলোকে,
    একটাই জিজ্ঞাসা তোলপাড় হৃদয়ে,
    কে আমি তবে?

    হইনি আমি কারও বন্ধু স্বজন,
    না আমি কারো প্রেমিক,
    বন্ধুর ভাষা হয় বুঝি হ্যান্ডসেক,
    আর প্রেমিকের ভাষা কি চুম্বন?
    আমি পড়ে আছি আজও নিঃসীম দূরত্বে,
    পড়ে আছি বহুকাল দূরে,
    অন্তহীন পথ পেড়িয়ে দিগন্ত ছেড়ে আরও দূরে,
    আমি পড়ে আছি আজও-
    হ্যান্ডসেক আর চুম্বনের গোলকধাঁধার দূরত্ব ওপারে।

    আমি স্থির একটি বিন্দুতে ক্রমশঃ
    ছোট হয়ে আসি, ক্রমেই ছোট হয়ে আসি,
    প্রেম আর বন্ধুত্বের মাঝখানে একটি ছোট্ট বিন্দু আমি,
    যার ব্যাসই আমার অস্তিত্বের প্রকাশ,
    অথচ আমি নিছক
    ব্যাসহীন একটি বিন্দু বৈ আর কিছুই নই,
    কতো দীর্ঘকাল আমি একা পড়ে আছি, একা পড়ে থাকি
    এই পুরোটাই সাদা কাগজ জুড়ে,
    এ যেন কোনো সুঁই ফোটা বুকের ফুসফুসের আজন্ম কষ্ট,
    নিদারুণ এই প্রেমহীনতা আর বন্ধুহীনতার নিভৃত ক্রন্দন।
    ___________________
    ©️ স্বত্ব সংরক্ষিত।

    9
    7 Comments
Skip to toolbar