Profile Photo

Hawlader Md Hadiuzzaman ReazOffline

  • Hadi-Reaz
  • Profile picture of Hawlader Md Hadiuzzaman Reaz

    Hawlader Md Hadiuzzaman Reaz

    4 years, 7 months ago

    #খারাপ থেকো
    প্রিয় শুহাসিনী,
    আমি কিন্তু এখনো বেশ ভালোই আছি।তুমি যে ভালো নেই সে খবর আমি রাখি। বরং তোমার খারাপ থাকার খবর না শুনলে কেনো যেনো মনে হয় আমার ভালোবাসায় বেশ ঘাটতি ছিল। মনে হয়,মনে হয় যে আমি তোমার কেয়ার ঠিকমত নিচ্ছিনা। কখনও ভালোই বাসিনি এমনটা যেনো কখনোই আমাকে অনুতাপে না ফেলে তাই রোজ করে শুনি, বেশ আগ্রহ নিয়েই শুনি যে তুমি ভালো নেই। এমনটাই তো কথা ছিল বলো? আচ্ছা তোমার মনে পড়ে না সেই যে জোসনা রাতে আমরা হুট করে কোনো প্লান ছাড়াই মধ্যরাতে শাড়ি-পাঞ্জাবি পড়ে বের হয়ে যেতাম জোসনা বিলাসে? আঙ্গুলে আঙ্গুল পেচিয়ে দুজনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে দুজনে বসে যেতাম কোনো কৃষ্ণচূড়া নয়তো মাধবীলতার নিচে? তখন কিন্তু বেশ বেহায়া ছিলে তুমি, হাহাহ! আমার ঘাম ভেজা বুকের পাঞ্জাবীর বোতাম খুলে নাক গুজে দিয়ে গন্ধ শুকতে চাইতে। তখন কিন্তু বলেছিল আমাকে ছাড়া তুমি কখনোই ভালো থাকতে পারবেনা।
    আচ্ছা বলোতো কার ঘামের গন্ধে বেশি মায়া? আমার নাকি তোমার বর্তমানের?সেও কি আমার মত তোমার কোমরের খাজের প্রশংসা করতে পারে? দেখি এবার পতিপরমেশ্বর নাকি প্রাক্তন! কাকে তুমি বেশি নাম্বারে জেতাও? হাহাহ দেখলে তো বিপদে ফেলে দিলাম আবারো।
    সেদিন চেকাপ করাতে যখন এলে গায়ে প্রচন্ড রক্তজমাটে দাগ দেখলাম তুমি না বললেও আমার চোখ কিন্তু ফাকি দিতে পারোনি সুহাসিনী। স্বামীযে তোমায় শুধু শরীর দিয়ে নয় মাঝে মধ্যে কাঠ নামক জড় বস্তু দিয়েও ভালোবাসে,কাঠমিস্ত্রী নাহয়েও ডাক্তার হিসেবে কিন্তু এটুকু ঠিকই বুঝেছি।
    তোমার বাসা থেকে কিভাবে এখন মেনে নিচ্ছে বলোতো। আমার বেলাতে তো বলেছিল “আমার মেয়েকে খাওয়াবে কি!” অথচ দেখো বাবা মাই কিন্তু সন্তানের ভালোমন্দটা সব থেকে ভালো বোঝে। তারা আর যাই বুঝুক না বুঝুক, আমার ভালোবাসা না বুঝুক একটা জিনিস ঠিক ই বুঝেছিল যে তোমাকে মার খাওয়ানোর মত মুরদ আমার নেই।
    বিসিএস ক্যাডার হতে পারিনি জানোতো তবে কসাই হয়েছি খারাপ না ।ছুড়ি কাচিতে কাটাকুটি করে ভাঙ্গা হাড় জুড়িয়ে দিয়ে বেশ কামাচ্ছি। তবে লকডাউনে মাঝে সাঝে ম্যাজিস্ট্রেট এর কাছে ধরা খেলে তাদের ও পকেট কিছু পুড়ে দিতে হচ্ছে। তারপরেও যা থাকে তা দিয়ে এইতো গতমাসেই বউ বাচ্চার সাথে বালি থেকে ঘুরে এলাম। জায়গাটা মন্দ নয় বলো৷ তুমি কতবার গিয়েছো চিঠিতে জানাবে কিন্তু। আমাকে তো বলেছিলে ডাক্তার হয়ে বের হতে হতে অনেক দেড়ি হয়ে যাবে।সিনিয়র ডাক্তার না হতে পারলে ইনকাম নেই, আর তোমাকে ঘোরাতেও পারবোনা।
    আগের মত আর সাজছো না।আমার দেয়া মেকাপ গুলো কি নেই? এক্সপায়ার ডেট কতবছর থাকেগো? নাকি সাজার মনটা মরে গেছে! একটু সাজলে হয়তো হাসিটা লুকাতে পারতে। কোনটা সুহাসিনীর হাসি আর কোনটা কুহাসি ফেলে আসা ৭ বছরে তো বেশ করে শিখে নিয়েছিলাম।

    তবে যাই যা বলো আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তুমি যে তোমার কথা রেখেছো এই আমার কাছে অনেক।কৃষ্ণচূড়াকে সাক্ষ্মী রেখে যে আমাকে ছাড়া ভালো থাকবে না বলেছিলে,তা হয়তো তুমি ভুলে গেলেও আমাদের ভালোবাসা তোমাকে ভোলায় নি। আমাদের ভালোবাসা কম মজবুত ছিল না বলো? প্রেসক্রিপশনের ওষুধ গুলো ঠিকমত খেয়ো।কথা রাখতে তো সুস্থ থাকতে হবে।সহ্য করতে তো শক্তি চাই। তবে খারাপ থাকতে ভুলোনা যেনো, তবে আমি কিন্তু ভাববো আমাদের ভালোবাসা ঠুনকো ছিল।

    আজ আর লিখতে পারছি না গো সুহাসিনী।আমার মেয়েটা খুব খেলার বায়না ধরেছে। খারাপ থেকো।

    ইতি প্রাক্তন।

    6
    6 Comments

Friends

Profile Photo
Mahmoda
@mahmoda
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Md Tanvir Ahmed
@tanvirdkggmail-com
Profile Photo
Suraiya Nourin
@suraiya-nourin
Profile Photo
MK Shohag
@mkshohag2021
Profile Photo
Pranto Sarkar
@pranto-sarkar
Skip to toolbar