Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    2 years, 5 months ago

    গনিতে শহরকে কি বলে?
    আমার বাড়ি ময়মনসিংহ। আমার স্বামীর চাকরির সুবাদে আমি থাকি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়।একদিন আমি খুব অসুস্থ হই।পটিয়ায় ভালো ডাক্তার না থাকায় আমাকে শহরে যেতে হবে ডাক্তার দেখাতে।তাই কাজের বুয়াকে বললাম বিকালে না আসতে।বুয়া বলল, আন্টি বিকালে কোথায় যাবেন?আমি বললাম শহরে যাবো।
    যথা সময় রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি গাড়িতে উঠার জন্য।সাথে আমার স্বামীও পাঁচ বছরের মেয়ে। এমন সময় বাড়িওয়ালা আন্টি জিজ্ঞেস করল কোথায় যাও।আমি বললাম টাউনে যাচ্ছি আন্টি।
    গাড়িতে উঠে বসার পর আমার মেয়ে আমাকে বলে আম্মু তুমি মিথ্যা কথা বললে কেন?? আমি বললাম কোথায় মিথ্যা বললাম।মেয়ে বলল,বুয়া আন্টিকে বলেছ শহরে যাবো
    আর বাড়ি ওয়ালা আন্টিকে(আমার সাথে সাথে আমার মেয়েও বাড়ি ওয়ালা আন্টিকে আন্টি ডাকত) বলেছ টাউনে যাচ্ছি।
    আমি বললাম এই কথা মিথ্যা নয় মা।এখানে (পটিয়ায়)বেশির ভাগ মানুষ টাউনকে শহর বলে।টাউন হচ্ছে ইংলিশ শব্দ।বাংলায় শহর বলে।এইবলে আমি হাফ ছেড়ে বাঁচলাম। এমন সময় এমন এক প্রশ্ন করে বসল যার উত্তর আমার জানা নাই।তার প্রশ্ন হলো ইংরেজি তে যদি টাউন হয়,বাংলায় হলো শহর।তাহলে গনিতে কি হবে?(এপ্রশ্নের উত্তর কারো জানা থাকলে জানাবেন) এপ্রশ্নের উত্তর আমি আজ ও পাইনি।

    8
    4 Comments
Skip to toolbar