Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    3 years, 10 months ago

    কবিতার দ্রোহ ও সুরূপা
    আহমেদ হানিফ। 

    কবিদের শহরে আজ বসন্ত নেই,
    বড্ড ক্লান্ত আমি-
    পাণ্ডুলিপির পাতাগুলো অনাদরে,
    পড়ে আছে বেনামি প্রকাশনীর দোকানে।

    কবিতার চাষাবাদে শৈল্পিক আবহ নাই,
    নাই, কথাদের সহাস্য মেলবন্ধন!
    বিরহ-বিরস বদনে কবি সত্তা-
    মস্তিষ্কের বেকার খাটুনি।

    কবিতার শহরটা টানছে না দিন কয়েক,
    বোবা শব্দে প্রেমানুভূতি অলীক,
    পাণ্ডুলিপি পড়ে থাক দোকানে-
    অসাড়তা আঁকড়ে ধরেছে।

    মিথ্যার চর্চা শিখে গেছি আমি,
    দু’চারি কথায় বেশ ভালো থাকি বলি-
    কবিতায় মন্দ স্বভাবের বিরুদ্ধাচারণ,
    কবিতার শব্দ ঠিক যেন সাজে না। 

    যে কবিতা আমার সুরূপার কথা বলতো-
    কোন দ্রোহে কলহ করেছে শব্দগুলো, 
    নাকি ভুলে যাওয়ার-
    আচ্ছা, ভুলে গেছে সুরূপা!

    এইতো সেদিন বলেছিলাম,
    সুরূপা ভুলে গেছে হয়তো,
    কবিতার আসরে শব্দের অনুপস্থিতি-
    জানান দিচ্ছে এমনই হয়েছে।

    বিছানায় পড়ে আছি মরার মতো,
    দুই লাইনের পঙক্তিতে আমার ব্যর্থতা,
    সুরূপা ভুলে বসেছে-
    তাই, কবিতার বিদ্রোহ!

    সুরূপা,
    ফিরে এসো পাণ্ডুলিপির অঙ্গজুড়ে,
    কবিতায় আবার বসন্ত আসুক,
    কবিদের শহরে ছড়িকে পড়ুক প্রেমানুভব।

    আমি জানি তুমি আসলেই,
    আবার কবিতায় বিপ্লব হবে,
    সুরারোপিত হবে কবিতার ভাবে-
    তুমি আসলেই।

    বোবা শব্দের করুণ চাহনিতে,
    প্রেম আসবে,
    সুরূপা ফিরলেই,
    নতুন পাণ্ডুলিপি জমা দিবো প্রকাশনীতে।

    4
    2 Comments
Skip to toolbar