-
তুমি আসবে বলে!
আহমেদ হানিফ।তুমি আসবে বলে,
বৃষ্টি মেয়ের নিমন্ত্রণে কামুকিনী বর্ষার শতরূপ,
কদমের মনোহরায় আষাঢ়ে মেঘের ছায়া,
দূর্বার বাসরে যতনে সাজানো আছে বুনো ফুলের বিলাস।
তুমি আসবে বলে রিমঝিম বর্ষণ,
আদুরে স্বভাবে বৃষ্টির পরশে তুমি!
বিহ্বল নেত্রের কত যে অবলোকন-নিভৃত পথচারী।
দীঘির সিঁড়িতে এসে ঠেকেছে জলজ গুল্মের স্তূপ-
আজি বর্ষার বদনে কত রূপ-রূপিনী,
তুমি আসবে বলে দূর্বার বাসরে বুনো ফুল-
পল্বল মেতেছে কল্লোলে- উচ্ছ্বাসে চারিধার।
আজি বর্ষণে সৃজিত হবে প্রেম,
বিজন প্রান্তরে কালো আসমানের সাক্ষী হয়ে,
আমি অভ্যাগত নই,
আমি দুচোখে প্রেম নিয়ে অপেক্ষমাণ অবোধ কবি,
তুমি আসবে বলে,
প্রিয় ঋতুতে আজ নাম বদল করে বর্ষা করেছি,
তুমি আসবে বলে সৃজিত হয়েছে প্রেম-
দূর্বার বাসরে মুগ্ধ ফুলেদের প্রাণোচ্ছলতা।
তুমি আসবে বলে,
বর্ষার রূপ সেজেছে কত কবির কবিতায়-
তোমারি মুগ্ধতায় আবেশিত রিমঝিম বৃষ্টি।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy


অসাধারণ লিখেছেন। বিষেষ করে শেষ লাইনটি অনবদ্য।