Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    2 years, 1 month ago

    লক্ষ্মীটির অসুখ বেঁধেছে
    আহমেদ হানিফ

    বসন্তের বিদায় কিংবা পাতা ঝরা শীতে,
    আমি একটুও মন খারাপ করি না,
    নতুনত্বের সৃজনে হারানোতে সুখ-
    পৃথিবীর গল্প গুলো এভাবেই চলছে।

    সেদিন শুনেছি আমি,
    কথাদের সাথে মনোমালিন্যে যুবকের আত্মাহুতি,
    পৃথিবীতে ঝরে এমনই কত প্রাণ-
    ভাবি,মন খারাপ করি না।

    তবে আজ স্থির নেই,
    মানস থেকে কথাদের জড়তা,
    খারাপত্ব নিরূপনযোগ্য কিনা বুঝছি না-
    পৃথিবীটা অন্যরকম লাগছে।

    আগেই বলেছি আমি,
    নিত্যকার মায়াকান্নায় জড়াই না,
    সেই শীতের রিক্ততা কিংবা বসন্ত বিদায়ে-
    নতুনত্বের আমেজে ভুলে যাই।

    তবে আজ পারছি না,
    অলক্ষ্যে তাকিয়ে চৈতন্য হারাচ্ছি,
    কারণ-
    আমার লক্ষ্মীটির অসুখ বেঁধেছে।

    শেষ আলাপনে তার করুণ অভিব্যক্তি,
    হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে,
    সমস্ত শরীর যেন অবসাদে আঁকড়ে ধরেছে-
    আমার লক্ষ্মীটির অসুখ বেঁধেছে আজ।

    বসন্তের বিদায় কিংবা পাতা ঝরা শীতে,
    আমি একটুও মন খারাপ না করলেও,
    আজ স্থির নেই,বেদনাহত-
    আমার লক্ষ্মীটির যে অসুখ বেঁধেছে।

    পৃথিবীর বুকে নতুনা সৃজন হউক,
    গল্প বলার মানুষের সংখ্যা বাড়ুক,
    আমার লক্ষ্মীটি সুস্থ হয়ে যাক-
    তবে আমার মন ভালো হবে জানি।

    4
    7 Comments
Skip to toolbar