Profile Photo

মাহমুদুল হাসানOffline

  • Hasan-Mahamud
  • Profile picture of মাহমুদুল হাসান

    মাহমুদুল হাসান

    8 months, 2 weeks ago

    সবার জীবনেই হয়তো থেকে যায় একজন,
    যাকে ঠিক প্রেমিক বলা যায় না,
    তবু যার অপ্রেমের স্পর্শে হৃদয়টা কাঁপে নিরবেই।
    সে আসেনি ভালোবাসা বলতে,
    তবু চোখে রেখে গেছে অস্পষ্ট কিছু প্রতিশ্রুতি,
    কান্না নয়—শুধু এক নিঃশব্দ অপেক্ষা।

    সে ছিলো না প্রিয়তম,
    তবু তার চলে যাওয়ায় ভেঙেছে ভেতরের আকাশ।
    প্রেমিক না হয়েও সে রেখে গেছে প্রেমের ছায়া,
    আর আমরা সেই ছায়ার নিচে দাঁড়িয়ে
    গুনে গুনে কাঁটি অসমাপ্ত মুহূর্তের হিসাব।

    তার কোনো দায় নেই,
    তবু তার নামেই চোখ ভিজে উঠে,
    তার কোনো প্রতিশ্রুতি ছিল না,
    তবু তার প্রতি ছিল বুকভরা আস্থা।

    কবিতাংশ :- অপ্রেমিক
    — মাহমুদুল হাসান

    1
    2 Comments
    • “যাকে ঠিক প্রেমিক বলা যায় না, / তবু যার অপ্রেমের স্পর্শে হৃদয়টা কাঁপে নিরবেই”—এই লাইনগুলো সেই জটিল এক অপ্রেমের অনুভূতিকে তুলে ধরে, যা প্রেম ও বন্ধুত্বের মাঝে অবস্থান করে। এই সম্পর্ক কোনো নাম চায় না, কিন্তু এর প্রভাব জীবনের ওপর অনেক গভীর।

Skip to toolbar