Profile Photo

আবু হুরায়রাOffline

  • hasanmahmud1
  • Profile picture of আবু হুরায়রা

    আবু হুরায়রা

    • 1 month, 1 week ago

    শহরের জীবন কেমন জানি, অস্বস্তিকর লাগে,
    বাসা ছেড়ে আমি কোথাও গিয়ে ১/২ দিনের বেশি থাকতে পারিনা,

    কিন্তুু আজ গ্রাম ছেড়ে বেশ কিছু দিন হলো, সিলেটের একটা শহরে ৩ তলা বাড়ীতে চাচার বাসায় এসে থাকছি,

    কিন্তুু মনটা পরে আছে আমার গ্রামে, আমার মায়ের কাছে, মন চাইলেই কোথাও যেতে পারছি না,

    কিন্তুু বাড়ীতে থাকলে এতক্ষণে বাইক নিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ছুটে বেড়াতাম।

    আর এখানে শুধু শুয়ে বসে থাকা, আমার ভালো লাগে না, শহরের মানুষ গুলো এই উচু উচু বিল্ডিং গুলোতে থাকে কিভাবে,,,,,?

    আমার কাছে তো মনে হয় এগুলো কবুতরের থাকার জন্য ছোট্ট ছোট্ট খুপড়ি ঘর, এখানে তাড়া কিভাবে বসবাস করে, আমার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে,
    শহরের মানুষ গুলো বড্ড অদ্ভুত প্রকৃতির, তাদের মাঝে অনুভূতি নেই, তারা কেমন জানি অনুভূতি শুন্যতায় বেঁচে আছে……

    3
    5 Comments
    • শহরের উঁচু প্রাচীরের মাঝেও মন পড়ে থাকে মায়ের স্নেহমাখা গ্রামবাংলার মুক্ত আকাশে…..🤍🖤

    • শহরের এই যান্ত্রিক জীবন থেকে গ্রামের খোলা হাওয়াটাই আসলে বেশি শান্তির, আপনার অনুভূতিটা একদম মনের মতো করে লিখেছেন। উঁচু ভবনের খাঁচায় বন্দি থাকতে কারই বা ভালো লাগে বলেন। আপনার গ্রামে ফেরার পর সবচেয়ে প্রথম কী করার পরিকল্পনা আছে?

    • এটা সত্যি কথা শহরের মানুষের অনুভূতিগুলো মরে গেছে কারো প্রতি কোন সমবেদনা ভালবাসা কিছু নেই শুধু খোপের মধ্যে বেঁচে থাকা।

    • মায়ের কাছে থাকার যে টান, সেটা শহরের কোনো আরাম দিয়েই পূরণ করা যায় না।

    • আপনার এই লেখায় শহর ও গ্রামের যে তফাত আপনি এঁকেছেন, বিশেষ করে ‘শহরের মানুষ গুলো বড্ড অদ্ভুত প্রকৃতির’—এই কথাটি পড়ে আমার মনে গভীর এক অস্থিরতা অনুভূত হয়েছে। প্রকৃতির কাছে ফেরার আপনার এই তীব্র ব্যাকুলতা থেকে আপনি অনায়াসে আরও অনেক মন ভালো করা লেখা উপহার দিতে পারেন, তাই আপনার কলম সচল রাখুন।

Skip to toolbar