-
‘‘যন্ত্রণাজবা”
——————————–চড়াং করে শব্দটা কানে বাজলেই ঘড়ি দেখতাম আমরা। জটিল প্রতিবর্ত ক্রিয়ার মতো আপনা থেকেই চোখ চলে যেত বিচারক ঠাওরানো দেওয়াল ঘড়িতে। রাত সাড়ে দশটা, পৌনে এগারোটার নিশুতি গলির নৈঃশব্দ খানখান করে গ্রিল খুলছে ডলি আপা। আমাদের দেগে দেওয়া অসময়ে বাড়ি ফিরছে ডলি আপা। আর সেপিয়া রঙের ছবির মতো এক মফস্বলি গলি সমস্বরে বলছে,
“রোজ রোজ রাত করে!”ডলি আপা ওইরকমই। ডলি আপার কোমর ছাপানো চুল, কোনোদিনও বাঁধত না। হলুদ, কমলা, গোলাপীর মতো উজ্জ্বল রঙের চুড়িদার আর একমুখ হাসি নিয়ে পাড়ার এ বাড়ি থেকে ও বাড়ি দৌড়ে যেত। সকালের এই পাড়া বেড়ানোয় ডলি আপার চুল উড়ত, স্বস্থান থেকে সরে যাওয়া ওড়না উড়ত, নানান জনে নানান আলোচনা করত, ডলি আপা ভ্রূক্ষেপ ও করত না। কতদিন সকালবেলাকার রোদ্দুরে দেখেছি, হাঁটা আর ছোটার মাঝের গতিতে, উড়তে থাকা চুলে আর ওড়নায় পৃথিবীর যাবতীয় স্বাধীনতা বেঁধে নিয়ে হাতালিমাঠের রাস্তা পেরোচ্ছে ডলি আপা।
চাকরিটা খুব দরকার ছিল। ওই ছায়াঘন একতলা বাড়িতে সাদা শাড়ি কালো পাড়ের মা আর তার যে ছোট্ট পরিবার, সে কারণেই কলেজ যাওয়া ছেড়ে দিয়ে চাকরি করত ডলি আপা। কিন্তু অভাবের চিন্তা, পরিশ্রম, আর রাত সাড়ে দশটার অন্ধকার, কোনোকিছুই তার হাসি ছুঁতে পারত না কোনোদিনও।এহেন ডলি আপা একদিন অসুখে পড়ল। খুব অসুখ। তার চোখের তলায় বিশ্রী কালি, তার কোমর ছাপানো চুলে আঠার জট, সে আর পাড়া বেড়ায় না। ডলি আপার মা সারাদিন কাঁদে। আর ডলি আপাকে শাপশাপান্ত করে। পরাধীন ম্যানিকুইনের মতো পাড়ার মেয়ে বউরাও স্বাধীনতাকেই দুষল খুব। আমরা বুঝতাম না, শুধু খেলতে গিয়ে দেখতাম, ডলি আপাদের বাড়ির দরজা জানলা ভিতর থেকে বন্ধ।
এরপর একদিন অসুস্থ শরীরেই আঁট করে চুল বাঁধল ডলি আপা। শাসনের পিন দিয়ে ওড়না আটকে কোথায় যেন বেরিয়ে গেল।সেদিনও রাত করেই রিকশা চড়ে ফিরে এলো। ডলি আপা বোধহয় আর স্বাধীনতার সাথে লড়তে পারলো না। এরপরেও কাজে বেরোত, কিন্তু চুল আর ওড়না উড়িয়ে যাবতীয় স্বাধীনতা তাকে আজীবনের মতো ছেড়ে গেল। ওই একতলা বাড়িটা আরো আগাছাময় আর অন্ধকার হয়েছে এখন। সেখানে ডলি আপা একাই থাকে। বয়স হয়েছে। আজকাল দেখি, ডলি আপার ছাইরঙা আর খয়েরি ওড়নায় এক পৃথিবীর ক্ষোভ লেগে থাকে। দেখি আর ধাঁধায় পড়ি, আমাদের কী বেশি ক্ষুব্ধ করে? পরাধীনতা? স্বাধীনতা? নাকি স্বাধীনতা বাঁচানোর লড়াইটা লড়তে না দেওয়ার অনধিকার?
@হাসনাত সৌরভ
6 Comments-
@tanvir3 ভালোবাসা ভাই
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



জীবন চলে ঘড়ির কাটায়। অভিনন্দন।