-
পিছুটান
===============১.
স্মৃতি আনান, আর্ট কলেজের ব্রাইট ছাত্রী, মাঝপথে বিয়ে আর অপ্রত্যাশিত চাপে তুলি ছেড়ে শুধুই হেঁশেল। এরপর কেটে গেছে বছর বাইশ। অঙ্কন আনান (ছেলের নামটা রেখেছে সখ থেকেই), এখন আর্ট কলেজেই সেকেন্ড ইয়ার। বাবা তার মাকে তুলি থেকে সরিয়ে নিলেও ছেলেকে আঁটকাতে পারেনি। আর ছেলে মাকে থামতে দেয়নি। লুকিয়ে তারা মাঠে যায়, দুজনে ছবি আঁকে; শহর ঘুরে অবজেক্ট খোঁজে। স্মৃতি এখন ভয় কাটিয়ে ছেলের সাথে ঘুরে বেড়ায় পথে-ঘাটে।অঙ্কন স্মৃতিকে শুধু বলেছিল, “আর্ট নিজেই একটা পিছুটান, তাকে ছেড়ে অন্যকোনো পিছুটানে আঁটকে পড়োনা মা, সেটা পাপ…”।।
২.
বছর কুড়ির একটা ছেলে তার পিতৃত্বের দাবী জানাতে চাইলে তাকে পাঠিয়ে দেওয়া হলো দার্জিলিং। মেয়েটির বয়স তখন পঁচিশ, ম্যাচুওর এবং সাবলম্বী। ভুলটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার পথে বয়স কুড়ির চয়ন’কে কোনোদিন ডাকতে হয়নি সুকন্যার। সময় পেরিয়ে এসে আজ চয়ন পঁচিশের ঘরে, মফস্বলে ফেলে আসা সুকন্যাকে সে এতো বছরে খুঁজে পায়নি। চায়ের কাপ হাতে দার্জিলিং-এর পাহাড়ি ঢালে সেদিন অপরূপাকে সবটা জানালো চয়ন। তারপর কোনো এক ভোরে বছর পাঁচ পরে ফিরে এলো চয়ন, সেই মফস্বলে যেখানে সে ভালোবেসে রেখে গিয়েছিল তার সুকন্যাকে। নিবাল দুদিন পর স্কুলে যাবে, বাবার নামের জায়গায় কী লিখবে তা আর ভাবতে হলোনা সুকন্যাকে।হাতে হাত রেখে সেদিন অপরূপা চয়নকে বলেছিল, “পাহাড়ের কবলে পড়ার আগে পুরোনো পিছুটানে ফিরে যাও, ওখানেই তোমার রুট; ভালো থেকো…!”
@হাসনাতের হস্তাক্ষর
11 Comments-
@drako এমন ভালোবাসা সমেত আবদার পেলে না রেখে কি উপায় আছে।
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali


Beautiful